প্রিন্ট এর তারিখ : ২৭ জুলাই ২০২৬ ||
প্রকাশের তারিখ : ২৭ জুলাই ২০২৬
দেশজুড়ে আরও ৫ দিন বৃষ্টি , কমতে পারে তাপমাত্রা
সংবাদ দিগন্ত ||
দেশজুড়ে আগামী পাঁচ দিন বৃষ্টি ও বজ্রবৃষ্টির প্রবণতা অব্যাহত থাকতে পারে। আবহাওয়া অধিদপ্তর জানিয়েছে, উত্তর-পশ্চিম বঙ্গোপসাগরে সৃষ্টি হওয়া গভীর নিম্নচাপের প্রভাবে দেশের বিভিন্ন এলাকায় মাঝারি থেকে ভারি বর্ষণের সম্ভাবনা রয়েছে।সোমবার (২৭ জুলাই) আবহাওয়া অধিদপ্তরের পূর্বাভাসে বলা হয়েছে, উত্তর-পশ্চিম বঙ্গোপসাগর ও তৎসংলগ্ন এলাকায় অবস্থানরত মৌসুমি নিম্নচাপটি ঘনীভূত হয়ে গভীর নিম্নচাপে পরিণত হয়েছে।এর প্রভাবে সোমবার থেকে শুক্রবার পর্যন্ত দেশের বিভিন্ন স্থানে দমকা হাওয়াসহ হালকা থেকে মাঝারি বৃষ্টি এবং কোথাও কোথাও মাঝারি ধরনের ভারি থেকে ভারি বর্ষণ হতে পারে।আরও পড়ুন, ক্রীড়াকে জাতীয় শিক্ষা কারিকুলামে যুক্ত করা হবে: প্রধানমন্ত্রীসোমবার রাজশাহী, ঢাকা, খুলনা, বরিশাল ও চট্টগ্রাম বিভাগের অধিকাংশ এলাকায় বৃষ্টির সম্ভাবনা রয়েছে। মঙ্গলবার খুলনা, বরিশাল, চট্টগ্রাম ও সিলেট বিভাগে বৃষ্টির প্রবণতা আরও বাড়তে পারে।বুধবার দেশের আট বিভাগের অধিকাংশ এলাকাতেই বৃষ্টি ও বজ্রবৃষ্টির পূর্বাভাস দিয়েছে আবহাওয়া অফিস। বৃহস্পতিবারও একই ধরনের আবহাওয়া বিরাজ করতে পারে।শুক্রবার রংপুর, ময়মনসিংহ, চট্টগ্রাম ও সিলেট বিভাগের অধিকাংশ এলাকায় এবং দেশের অন্য বিভাগগুলোর অনেক স্থানে বজ্রসহ বৃষ্টি ও ভারি বর্ষণের সম্ভাবনা রয়েছে।এ সময়ে দিন ও রাতের তাপমাত্রা সামান্য কমতে পারে, পরে তা প্রায় অপরিবর্তিত থাকতে পারে বলে জানিয়েছে আবহাওয়া অধিদপ্তর।
সম্পাদক ও প্রকাশক: এ বি এম মনিরুজ্জামান
নির্বাহী সম্পাদক: রিপন রুদ্র
যুগ্ম সম্পাদক: জাকিয়া সুলতানা (লাভলী)
কপিরাইট © ২০২৬ দৈনিক সংবাদ দিগন্ত । সর্বস্বত্ব সংরক্ষিত