প্রিন্ট এর তারিখ : ২৭ জুলাই ২০২৬ ||
প্রকাশের তারিখ : ২৭ জুলাই ২০২৬
গঙ্গাচড়া স্বাস্থ্য কমপ্লেক্সে আইপিএস দিলেন এমপি রায়হান সিরাজী, স্বস্তিতে রোগী ও স্বজনরা
আব্দুস সালাম ||
রংপুরের গঙ্গাচড়া উপজেলা স্বাস্থ্য কমপ্লেক্সে রোগীদের নিরবচ্ছিন্ন স্বাস্থ্যসেবা নিশ্চিত করতে এডিপি প্রকল্পের আওতায় তিন লাখ টাকা ব্যয়ে একটি আইপিএস (ইনভার্টার পাওয়ার সিস্টেম) প্রদান করেছেন রংপুর-১ আসনের সংসদ সদস্য মো. রায়হান সিরাজী।দীর্ঘদিন ধরে বিদ্যুৎ বিভ্রাটের কারণে হাসপাতালে ভর্তি রোগী, তাদের স্বজন এবং চিকিৎসাকর্মীদের নানা ধরনের ভোগান্তির মুখে পড়তে হতো। বিশেষ করে গরমের সময় ও জরুরি সেবা প্রদানের ক্ষেত্রে পরিস্থিতি আরও কঠিন হয়ে উঠত। নতুন আইপিএস চালু হওয়ায় বিদ্যুৎ চলে গেলেও হাসপাতালের গুরুত্বপূর্ণ বিভাগ ও রোগীদের ওয়ার্ডে প্রয়োজনীয় বিদ্যুৎ সরবরাহ অব্যাহত থাকবে, ফলে চিকিৎসাসেবা ব্যাহত হওয়ার আশঙ্কাও অনেকাংশে কমবে।এ বিষয়ে সংসদ সদস্য মো. রায়হান সিরাজী বলেন, "হাসপাতালে ভর্তি রোগীরা বিদ্যুৎ বিভ্রাটের সময় অন্ধকার ও তীব্র গরমে চরম দুর্ভোগের শিকার হন। সেই কষ্ট লাঘবের জন্যই এই আইপিএস স্থাপন করা হয়েছে। আরও পড়ুন, কটিয়াদীতে জাতীয় মৎস্য সপ্তাহের উদ্বোধন, প্রস্তুতি পরিদর্শনে দুই প্রতিমন্ত্রীএর মাধ্যমে রোগীরা আরও স্বস্তিদায়ক পরিবেশে চিকিৎসাসেবা গ্রহণ করতে পারবেন।"হাসপাতাল সূত্রে জানা যায়, দীর্ঘদিন ধরে বিদ্যুৎ চলে গেলে রোগী ও তাদের স্বজনদের চরম ভোগান্তিতে পড়তে হতো। নতুন আইপিএস চালুর ফলে জরুরি সেবাসহ হাসপাতালের গুরুত্বপূর্ণ কার্যক্রম সচল রাখা সহজ হবে বলে আশা করছেন সংশ্লিষ্টরা।চিকিৎসাধীন রোগী ও তাদের স্বজনরা এ উদ্যোগকে সময়োপযোগী ও মানবিক আখ্যা দিয়ে সন্তোষ প্রকাশ করেছেন। তাদের ভাষ্য, বিদ্যুৎ না থাকলেও এখন আর আগের মতো অন্ধকার ও তীব্র গরমে অতিরিক্ত দুর্ভোগ পোহাতে হবে না। এজন্য তারা সংসদ সদস্য মো. রায়হান সিরাজীর প্রতি আন্তরিক কৃতজ্ঞতা প্রকাশ করেন।স্থানীয় সচেতন মহলের মতে, জনস্বার্থে নেওয়া এ ধরনের উদ্যোগ স্বাস্থ্যসেবার মানোন্নয়নে গুরুত্বপূর্ণ ভূমিকা রাখবে। একই সঙ্গে তারা হাসপাতালের সার্বিক উন্নয়নে ভবিষ্যতেও এ ধরনের জনকল্যাণমূলক কার্যক্রম অব্যাহত থাকবে বলে আশা প্রকাশ করেছেন।
সম্পাদক ও প্রকাশক: এ বি এম মনিরুজ্জামান
নির্বাহী সম্পাদক: রিপন রুদ্র
যুগ্ম সম্পাদক: জাকিয়া সুলতানা (লাভলী)
কপিরাইট © ২০২৬ দৈনিক সংবাদ দিগন্ত । সর্বস্বত্ব সংরক্ষিত