প্রিন্ট এর তারিখ : ২৭ জুলাই ২০২৬ ||
প্রকাশের তারিখ : ২৭ জুলাই ২০২৬
রোমেরোকে ঘিরে দলবদলের জোর গুঞ্জন
সংবাদ দিগন্ত ||
গ্রীষ্মকালীন দলবদলের বাজারে নতুন আলোচনার কেন্দ্রবিন্দুতে আর্জেন্টাইন ডিফেন্ডার ক্রিস্তিয়ান রোমেরো। ইতালিয়ান জায়ান্ট ইন্টার মিলান এবার আনুষ্ঠানিকভাবে স্বীকার করেছে, টটেনহ্যাম হটস্পারের এই তারকাকে দলে নিতে তারা আগ্রহী।ফুটবল সাংবাদিক ফ্যাব্রিজিও রোমানোর তথ্য অনুযায়ী, ইন্টারের ক্রীড়া পরিচালক পিয়েরো আউসিলিও জানিয়েছেন, রোমেরোকে দলে নেওয়ার বিষয়ে তারা খেলোয়াড়ের প্রতিনিধি এবং টটেনহ্যাম হটস্পারের সঙ্গে আলোচনা করেছেন।আরও পড়ুন, চোটের মিছিলে বিপাকে টিম ইন্ডিয়া, শ্রীলঙ্কা সিরিজের আগে বাড়ছে উদ্বেগআউসিলিও বলেন, “রোমেরোকে দলে নেওয়ার ব্যাপারে আমরা অবশ্যই আগ্রহী। আমরা তার এজেন্ট ও টটেনহ্যামের সঙ্গে কথা বলেছি। এখন পরিস্থিতি কীভাবে এগোয়, সেটাই দেখার বিষয়।”গত কয়েক সপ্তাহ ধরেই গুঞ্জন ছিল, চলতি মৌসুমে টটেনহ্যাম ছাড়তে পারেন ২৮ বছর বয়সী এই আর্জেন্টাইন সেন্টার-ব্যাক। ইন্টারের আনুষ্ঠানিক আগ্রহ সেই জল্পনাকে আরও জোরালো করেছে।তবে এখন পর্যন্ত রোমেরোকে ছাড়ার বিষয়ে কোনো আনুষ্ঠানিক সিদ্ধান্ত জানায়নি টটেনহ্যাম। ফলে তার ভবিষ্যৎ নিয়ে অনিশ্চয়তা এখনো কাটেনি।
সম্পাদক ও প্রকাশক: এ বি এম মনিরুজ্জামান
নির্বাহী সম্পাদক: রিপন রুদ্র
যুগ্ম সম্পাদক: জাকিয়া সুলতানা (লাভলী)
কপিরাইট © ২০২৬ দৈনিক সংবাদ দিগন্ত । সর্বস্বত্ব সংরক্ষিত