প্রিন্ট এর তারিখ : ২৭ জুলাই ২০২৬ ||
প্রকাশের তারিখ : ২৭ জুলাই ২০২৬
‘সংবিধানের ৫১ অনুচ্ছেদ দেখিয়ে সাহাবুদ্দিন চুপ্পুর গ্রেপ্তার ঠেকানো যাবে না’ : আখতার হোসেন
সংবাদ দিগন্ত ||
সংবিধানের ৫১ অনুচ্ছেদের দোহাই দিয়ে সাবেক রাষ্ট্রপতি সাহাবুদ্দিন চুপ্পুর গ্রেপ্তার ঠেকানো যাবে না বলে মন্তব্য করেছেন জাতীয় নাগরিক পার্টি—এনসিপির সদস্যসচিব ও সংসদ সদস্য আখতার হোসেন। একই সঙ্গে তিনি বিএনপির বিরুদ্ধেও বিভিন্ন অভিযোগ তুলেছেন।রোববার (২৬ জুলাই) রাতে চুয়াডাঙ্গার জীবননগর মুক্তমঞ্চে ‘ন্যায়, গণতন্ত্র, অধিকার ও সমৃদ্ধ বাংলাদেশ গড়ার প্রত্যয়ে’ আয়োজিত এনসিপির ‘জুলাই জাগরণ’ পদযাত্রা ও পথসভায় এসব কথা বলেন আখতার হোসেন।আরও পড়ুন, শহীদ সাংবাদিক তুরাবের কবর জিয়ারতে জামায়াত আমিরতিনি বলেন, সংবিধানের ৫১ অনুচ্ছেদ সাবেক রাষ্ট্রপতি সাহাবুদ্দিন চুপ্পুর গ্রেপ্তারের বিরুদ্ধে কোনো ধরনের সাংবিধানিক সুরক্ষা দেয় না।বক্তব্যে বিএনপির সমালোচনা করে আখতার হোসেন দাবি করেন, দলটি জনগণের বিপক্ষে অবস্থান নিয়েছে এবং বিভিন্ন রাষ্ট্রীয় প্রতিষ্ঠান দলীয়করণের চেষ্টা করছে। নির্বাচন কমিশনকেও দলীয়করণের চেষ্টা চলছে বলেও অভিযোগ করেন তিনি।পথসভায় এনসিপির কেন্দ্রীয় নেতাদের পাশাপাশি জেলা ও উপজেলা পর্যায়ের নেতারা উপস্থিত ছিলেন। এছাড়া বৈষম্যবিরোধী ছাত্র আন্দোলন, ছাত্রশক্তি এবং জামায়াতে ইসলামীর স্থানীয় নেতারাও কর্মসূচিতে অংশ নেন।
সম্পাদক ও প্রকাশক: এ বি এম মনিরুজ্জামান
নির্বাহী সম্পাদক: রিপন রুদ্র
যুগ্ম সম্পাদক: জাকিয়া সুলতানা (লাভলী)
কপিরাইট © ২০২৬ দৈনিক সংবাদ দিগন্ত । সর্বস্বত্ব সংরক্ষিত