প্রিন্ট এর তারিখ : ২৭ জুলাই ২০২৬ ||
প্রকাশের তারিখ : ২৭ জুলাই ২০২৬
রাজধানীতে তীব্র গ্যাস সংকট, রান্না বন্ধ বহু বাসায়; সিএনজি স্টেশনে দীর্ঘ লাইন
সংবাদ দিগন্ত ||
রাজধানীজুড়ে ভয়াবহ গ্যাস সংকটে চরম দুর্ভোগে পড়েছেন নগরবাসী। বাসাবাড়িতে রান্না বন্ধ, সিএনজি ফিলিং স্টেশনগুলোতে দীর্ঘ লাইন, আর গণপরিবহনে বেড়েছে ভাড়া। সবচেয়ে বেশি বিপাকে পড়েছেন নিম্ন ও মধ্যআয়ের মানুষ।রোববার রাজধানীর পুরান ঢাকা, হাজারীবাগ, লালবাগ, ওয়ারী, মিরপুর, উত্তরা, ডেমরা, যাত্রাবাড়ী ও সবুজবাগসহ বিভিন্ন এলাকা ঘুরে দেখা গেছে, অধিকাংশ বাসাবাড়িতে দিনের বেশির ভাগ সময় গ্যাসের চাপ নেই। কোথাও গভীর রাতে অল্প সময়ের জন্য গ্যাস এলেও তা দিয়ে স্বাভাবিকভাবে রান্না করা সম্ভব হচ্ছে না।আরও পড়ুন, গুলশানে অভিযোগের কেন্দ্রে অবৈধ স্পা ব্যবসায়ী নুর-ইসলামফলে অনেক পরিবার বাধ্য হয়ে হোটেলের খাবারের ওপর নির্ভর করছে। কেউ কেউ বিদ্যুৎচালিত চুলা কিংবা কাঠের চুলায় রান্না করছেন। এতে বাড়ছে সংসারের অতিরিক্ত ব্যয়।অন্যদিকে গ্যাসের সংকটে বিপর্যস্ত সিএনজিচালিত পরিবহন ব্যবস্থা। অধিকাংশ ফিলিং স্টেশনে গ্যাসের চাপ কম থাকায় অনেক স্টেশন সাময়িকভাবে বন্ধ রাখা হয়েছে। কোথাও আবার ঘণ্টার পর ঘণ্টা লাইনে দাঁড়িয়েও গ্যাস পাচ্ছেন না চালকরা।চালকদের অভিযোগ, গ্যাস না পাওয়ায় দৈনিক জমা তুলতেই হিমশিম খেতে হচ্ছে। এ কারণে অনেক এলাকায় সিএনজি অটোরিকশার ভাড়াও বেড়েছে।স্টেশন কর্তৃপক্ষ বলছে, পর্যাপ্ত গ্যাস সরবরাহ না পাওয়ায় তারা গ্রাহকদের চাহিদা পূরণ করতে পারছেন না।
সম্পাদক ও প্রকাশক: এ বি এম মনিরুজ্জামান
নির্বাহী সম্পাদক: রিপন রুদ্র
যুগ্ম সম্পাদক: জাকিয়া সুলতানা (লাভলী)
কপিরাইট © ২০২৬ দৈনিক সংবাদ দিগন্ত । সর্বস্বত্ব সংরক্ষিত