প্রিন্ট এর তারিখ : ২৭ জুলাই ২০২৬ ||
প্রকাশের তারিখ : ২৭ জুলাই ২০২৬
২০২৭ সালের হজের প্রাথমিক নিবন্ধন আজ থেকে শুরু, ২৪ সেপ্টেম্বর পর্যন্ত আবেদন
সংবাদ দিগন্ত ||
পবিত্র হজ পালনে আগ্রহীদের জন্য শুরু হচ্ছে নতুন প্রস্তুতি। ২০২৭ সালের হজে যেতে ইচ্ছুকদের প্রাথমিক নিবন্ধন আজ সোমবার থেকে শুরু হয়েছে। ধর্ম বিষয়ক মন্ত্রণালয় জানিয়েছে, এই কার্যক্রম চলবে আগামী ২৪ সেপ্টেম্বর পর্যন্ত।সৌদি আরবের হজ ও ওমরাহ মন্ত্রণালয়ের নির্ধারিত রোডম্যাপ অনুযায়ী ২০২৭ সালের হজের প্রাথমিক নিবন্ধনের সময়সূচি ঘোষণা করেছে ধর্ম বিষয়ক মন্ত্রণালয়।নির্ধারিত সময়ের মধ্যে হজে যেতে আগ্রহীদের প্রাথমিক নিবন্ধন সম্পন্ন করতে হবে। সরকারি ও বেসরকারি—উভয় ব্যবস্থাপনায় ই-হজ সিস্টেমের মাধ্যমে এই নিবন্ধন করা যাবে।তবে প্রাথমিক নিবন্ধনের আগে প্রত্যেক হজযাত্রীকে ৩০ হাজার টাকা দিয়ে প্রাক-নিবন্ধন সম্পন্ন করতে হবে।আরও পড়ুন, প্রতারণার মামলায় সাবেক পরিচালক আহমেদ জোবায়েরের জামিন নামঞ্জুর এরপর সাড়ে তিন লাখ টাকা জমা দিয়ে প্রাথমিক নিবন্ধন নিশ্চিত করা যাবে।প্রাথমিক নিবন্ধনকারীদের আগামী ১০ ডিসেম্বরের মধ্যে নির্ধারিত হজ প্যাকেজের অবশিষ্ট অর্থ পরিশোধ করে চূড়ান্ত নিবন্ধন সম্পন্ন করতে হবে।সরকারি ব্যবস্থাপনায় হজযাত্রীরা ই-হজ সিস্টেমে নিজেই ইউজার তৈরি করে নিবন্ধন করতে পারবেন। এছাড়া ইউনিয়ন ডিজিটাল সেন্টার, ইসলামিক ফাউন্ডেশনের বিভাগীয় ও জেলা কার্যালয়, জেলা ও উপজেলা মডেল মসজিদ, বায়তুল মোকাররম কার্যালয় এবং ঢাকা হজ অফিস থেকেও নিবন্ধনের সুযোগ থাকবে।ধর্ম বিষয়ক মন্ত্রণালয় জানিয়েছে, হজে যেতে হলে আবেদনকারীর এমন পাসপোর্ট থাকতে হবে, যার মেয়াদ অন্তত ৩১ ডিসেম্বর ২০২৭ পর্যন্ত বৈধ থাকবে।
সম্পাদক ও প্রকাশক: এ বি এম মনিরুজ্জামান
নির্বাহী সম্পাদক: রিপন রুদ্র
যুগ্ম সম্পাদক: জাকিয়া সুলতানা (লাভলী)
কপিরাইট © ২০২৬ দৈনিক সংবাদ দিগন্ত । সর্বস্বত্ব সংরক্ষিত