প্রিন্ট এর তারিখ : ২৬ জুলাই ২০২৬ ||
প্রকাশের তারিখ : ২৬ জুলাই ২০২৬
কুমিল্লা-ব্রাহ্মণবাড়িয়া সীমান্তে ৪ জনের অবৈধ অনুপ্রবেশের চেষ্টা প্রতিহত
মোঃ শরীফুল ইসলাম ||
কুমিল্লার- ব্রাহ্মণবাড়িয়া সীমান্ত কসবা উপজেলার সালদানদী সীমান্তে ১ নারী ও ৩ শিশুসহ ৪ জনের অবৈধভাবে বাংলাদেশে অনুপ্রবেশের চেষ্টা প্রতিহত করেছে সুলতানপুর ব্যাটালিয়ন (৬০ বিজিবি)।রোববার (২৬ জুলাই ২০২৬) সকাল আনুমানিক ১০টা ২০ মিনিটে সালদানদী বিওপির দায়িত্বপূর্ণ সীমান্ত এলাকায় এ ঘটনা ঘটে।সুলতানপুর ব্যাটালিয়ন (৬০ বিজিবি) সূত্রে জানা যায়, ১ নারী ও ৩ শিশুসহ মোট ৪ জন জোরপূর্বক বাংলাদেশে অবৈধভাবে প্রবেশের চেষ্টা করে। পরে সকাল আনুমানিক ১০টা ৩০ মিনিটে সালদানদী বিওপির নিয়মিত টহল দলের সদস্যরা শূন্যরেখার নিকট তাদের শনাক্ত করেন।আরও পড়ুন, ভালোবাসার শেষ অধ্যায়! স্বামীকে বাঁচাতে গিয়ে প্রাণ দিলেন স্ত্রী দুজনেরই মর্মান্তিক মৃত্যুপরিস্থিতি মূল্যায়নের পর টহল দলটি তাদের অবৈধ অনুপ্রবেশের চেষ্টা প্রতিহত করে। বিজিবির পক্ষ থেকে জানানো হয়েছে, ঘটনাটির পর সীমান্ত পরিস্থিতি নিবিড়ভাবে পর্যবেক্ষণ করা হচ্ছে। পাশাপাশি সীমান্তে প্রয়োজনীয় নিরাপত্তা ও গোয়েন্দা ব্যবস্থা কার্যকর রয়েছে।সুলতানপুর ব্যাটালিয়ন (৬০ বিজিবি)-এর অধিনায়ক লেফটেন্যান্ট কর্নেল এস এম শরিফুল ইসলাম বলেন, সীমান্তে যেকোনো ধরনের অবৈধ অনুপ্রবেশের চেষ্টা কঠোরভাবে প্রতিহত করা, সীমান্ত নিরাপত্তা নিশ্চিত করা, সীমান্ত হত্যা শূন্যের কোটায় নামিয়ে আনা এবং মাদক ও অন্যান্য চোরাচালান প্রতিরোধে সুলতানপুর ব্যাটালিয়ন সর্বোচ্চ সতর্কতা বজায় রেখে আভিযানিক কার্যক্রম ও গোয়েন্দা তৎপরতা অব্যাহত রেখেছে।
সম্পাদক ও প্রকাশক: এ বি এম মনিরুজ্জামান
নির্বাহী সম্পাদক: রিপন রুদ্র
যুগ্ম সম্পাদক: জাকিয়া সুলতানা (লাভলী)
কপিরাইট © ২০২৬ দৈনিক সংবাদ দিগন্ত । সর্বস্বত্ব সংরক্ষিত