প্রিন্ট এর তারিখ : ২৬ জুলাই ২০২৬ ||
প্রকাশের তারিখ : ২৬ জুলাই ২০২৬
চট্টগ্রামে শিল্পায়নের নতুন অধ্যায়: এক লাখ কর্মসংস্থানের আশা নিয়ে যাত্রা শুরু সিইআইজেড
সংবাদ দিগন্ত ||
এক দশকেরও বেশি সময়ের অপেক্ষার পর অবশেষে শুরু হচ্ছে চট্টগ্রামের আনোয়ারায় বহুল প্রতীক্ষিত চাইনিজ ইকোনমিক অ্যান্ড ইন্ডাস্ট্রিয়াল জোন-সিইআইজেড নির্মাণকাজ। সোমবার সকাল ১০টায় প্রকল্পের ভিত্তিপ্রস্তর স্থাপনের মধ্য দিয়ে আনুষ্ঠানিকভাবে যাত্রা শুরু হবে দেশের অন্যতম বৃহৎ বিদেশি বিনিয়োগভিত্তিক শিল্পাঞ্চলের।প্রায় ৮০০ একর জমিতে গড়ে ওঠা এই অর্থনৈতিক অঞ্চলে ৫০০ মিলিয়ন ডলারের প্রত্যক্ষ বিদেশি বিনিয়োগ আসবে বলে আশা করছে সরকার। একই সঙ্গে সৃষ্টি হতে পারে এক লাখের বেশি প্রত্যক্ষ ও পরোক্ষ কর্মসংস্থান।অনুষ্ঠানে উপস্থিত থাকবেন অর্থমন্ত্রী আমির খসরু মাহমুদ চৌধুরী, স্বরাষ্ট্রমন্ত্রী সালাহউদ্দিন আহমদ, আরও পড়ুন, বাজারে আগুন, কাঁচামরিচ ৩২০ টাকা কেজিবাংলাদেশে নিযুক্ত চীনের রাষ্ট্রদূত ইয়াও ওয়েন এবং বেজার নির্বাহী চেয়ারম্যান আশিক চৌধুরী।সরকার বলছে, উন্নত টেক্সটাইল, ওষুধ, হালকা প্রকৌশল, তথ্যপ্রযুক্তিসহ বিভিন্ন রপ্তানিমুখী শিল্পে বিনিয়োগ করবে চীনা প্রতিষ্ঠানগুলো। এতে দেশের তৈরি পোশাক শিল্পের কাঁচামাল সরবরাহ সহজ হবে, কমবে উৎপাদন ব্যয় এবং রপ্তানি প্রতিযোগিতা বাড়বে।বেজা জানিয়েছে, ২০৩১ সালের মধ্যে প্রকল্পের কাজ শেষ করার লক্ষ্য থাকলেও প্রথম তিন বছরের মধ্যেই অধিকাংশ শিল্প প্লট কারখানা নির্মাণের জন্য প্রস্তুত করা হবে।চট্টগ্রাম বন্দর, কর্ণফুলী টানেল ও শাহ আমানত আন্তর্জাতিক বিমানবন্দরের নিকটবর্তী হওয়ায় এই শিল্পাঞ্চল দেশের অন্যতম কৌশলগত অর্থনৈতিক কেন্দ্র হিসেবে গড়ে উঠবে বলে আশা করা হচ্ছে।
সম্পাদক ও প্রকাশক: এ বি এম মনিরুজ্জামান
নির্বাহী সম্পাদক: রিপন রুদ্র
যুগ্ম সম্পাদক: জাকিয়া সুলতানা (লাভলী)
কপিরাইট © ২০২৬ দৈনিক সংবাদ দিগন্ত । সর্বস্বত্ব সংরক্ষিত