প্রিন্ট এর তারিখ : ২৬ জুলাই ২০২৬ ||
প্রকাশের তারিখ : ২৬ জুলাই ২০২৬
স্মরণীয় সন্ধ্যায় রুনা লায়লা
সংবাদ দিগন্ত ||
উপমহাদেশের কিংবদন্তি সংগীতশিল্পী রুনা লায়লার ৬২ বছরের সংগীতজীবনে যুক্ত হলো নতুন এক অধ্যায়। প্রথমবারের মতো বাংলাদেশ শিল্পকলা একাডেমির মঞ্চে একক সংগীতানুষ্ঠান করে মুগ্ধ করেছেন দর্শকদের। একই সঙ্গে বর্ণাঢ্য সংগীতজীবনের স্বীকৃতিস্বরূপ পেয়েছেন বিশেষ সম্মাননা।শুক্রবার সন্ধ্যায় জাতীয় নাট্যশালা মিলনায়তনে সংস্কৃতিবিষয়ক মন্ত্রণালয় ও বাংলাদেশ শিল্পকলা একাডেমির যৌথ আয়োজনে অনুষ্ঠিত হয় এই বিশেষ অনুষ্ঠান।সন্ধ্যা ৭টার দিকে মঞ্চে ওঠেন রুনা লায়লা। করতালির মধ্য দিয়ে তাকে স্বাগত জানান উপস্থিত দর্শক-শ্রোতারা।ভাষা আন্দোলন ও মহান মুক্তিযুদ্ধের শহীদদের প্রতি শ্রদ্ধা জানিয়ে ‘দেশের জন্য যারা দিয়ে গেছো প্রাণ’ গান দিয়ে পরিবেশনা শুরু করেন তিনি।আরও পড়ুন, ক্ষুব্ধ দিয়া মির্জাপ্রায় দেড় ঘণ্টার অনুষ্ঠানে আধুনিক, দেশাত্মবোধকসহ মোট ১০টি গান পরিবেশন করে শ্রোতাদের মুগ্ধ করেন এই কিংবদন্তি শিল্পী।অনুষ্ঠানের শুরুতেই সংস্কৃতিমন্ত্রী নিতাই রায় চৌধুরী তার হাতে বিশেষ সম্মাননা স্মারক তুলে দেন।অনুভূতি প্রকাশ করে রুনা লায়লা বলেন, ৬২ বছরের পেশাদার সংগীতজীবনে শিল্পকলা একাডেমিতে একক কনসার্ট এবারই প্রথম। দর্শকদের ভালোবাসা তাকে গভীরভাবে আপ্লুত করেছে।আয়োজকরা জানান, অনুষ্ঠানের টিকিট বিক্রির পুরো অর্থ প্রধানমন্ত্রীর ত্রাণ তহবিলে দেওয়া হবে, যা সাম্প্রতিক বন্যায় ক্ষতিগ্রস্ত মানুষের পুনর্বাসনে ব্যয় করা হবে।
সম্পাদক ও প্রকাশক: এ বি এম মনিরুজ্জামান
নির্বাহী সম্পাদক: রিপন রুদ্র
যুগ্ম সম্পাদক: জাকিয়া সুলতানা (লাভলী)
কপিরাইট © ২০২৬ দৈনিক সংবাদ দিগন্ত । সর্বস্বত্ব সংরক্ষিত