প্রিন্ট এর তারিখ : ২৬ জুলাই ২০২৬ ||
প্রকাশের তারিখ : ২৬ জুলাই ২০২৬
বঙ্গভবন ছাড়ছেন সাবেক রাষ্ট্রপতি সাহাবুদ্দিন, চিকিৎসায় যাবেন বিদেশে
সংবাদ দিগন্ত ||
রাষ্ট্রপতির পদ থেকে পদত্যাগ করা মো. সাহাবুদ্দিন আজ বঙ্গভবন ছাড়ছেন। এরপর সপরিবারে রাজধানীর গুলশানের নিজ বাসভবনে উঠবেন তিনি। অসুস্থতার কারণে শিগগিরই চিকিৎসার জন্য বিদেশ যাওয়ার প্রস্তুতি নিচ্ছেন সাবেক এই রাষ্ট্রপতি।শনিবার গণমাধ্যমকে দেওয়া এক বক্তব্যে মো. সাহাবুদ্দিন জানান, চিকিৎসার জন্য তিনি সিঙ্গাপুর অথবা ব্যাংকক যেতে পারেন। জটিল রোগে আক্রান্ত হওয়ায় সম্মিলিত সামরিক হাসপাতাল—সিএমএইচ থেকে তাকে বিদেশে চিকিৎসার পরামর্শ দেওয়া হয়েছে।তিনি জানান, তাঁর স্ত্রী রেবেকা সুলতানাও অসুস্থ। তাই স্ত্রীকে সঙ্গে নিয়েই বিদেশে চিকিৎসা নিতে যাবেন।আরও পড়ুন, পাঁচ দিনের তুরস্ক সফরে প্রতিরক্ষা সহযোগিতা নিয়ে বৈঠক, দেশে ফিরলেন সেনাপ্রধানএর আগে শুক্রবার বিকেলে জাতীয় সংসদের স্পিকার হাফিজ উদ্দিন আহমদের কাছে স্বাক্ষরযুক্ত পদত্যাগপত্র পাঠান মো. সাহাবুদ্দিন। পরে স্পিকার সংবাদ সম্মেলনে বিষয়টি জানিয়ে সংবিধান অনুযায়ী ভারপ্রাপ্ত রাষ্ট্রপতির দায়িত্ব গ্রহণের ঘোষণা দেন।২০২৩ সালের ২৪ এপ্রিল দেশের ২২তম রাষ্ট্রপতি হিসেবে দায়িত্ব নিয়েছিলেন মো. সাহাবুদ্দিন। পাঁচ বছর মেয়াদের প্রায় ২১ মাস আগেই তিনি রাষ্ট্রপতির পদ ছাড়লেন।সাবেক রাষ্ট্রপতি জানান, বঙ্গভবন ছাড়ার প্রস্তুতি হিসেবে কয়েক দিন ধরেই ব্যক্তিগত মালপত্র গুলশানের বাসায় সরিয়ে নেওয়া হচ্ছিল। ইতোমধ্যে বাসাটির সংস্কার ও পরিচ্ছন্নতার কাজ শেষ হয়েছে।এদিকে সংবিধান অনুযায়ী ৯০ দিনের মধ্যে নতুন রাষ্ট্রপতি নির্বাচন করতে হবে। আইনমন্ত্রী জানিয়েছেন, আগামী সংসদ অধিবেশনেই বিষয়টি নিষ্পত্তি করার উদ্যোগ নেওয়া হবে।
সম্পাদক ও প্রকাশক: এ বি এম মনিরুজ্জামান
নির্বাহী সম্পাদক: রিপন রুদ্র
যুগ্ম সম্পাদক: জাকিয়া সুলতানা (লাভলী)
কপিরাইট © ২০২৬ দৈনিক সংবাদ দিগন্ত । সর্বস্বত্ব সংরক্ষিত