প্রিন্ট এর তারিখ : ২৬ জুলাই ২০২৬ ||
প্রকাশের তারিখ : ২৬ জুলাই ২০২৬
স্বচ্ছতা ও গতিশীল সেবায় মিঠাপুকুর উপজেলা ভূমি অফিসে বাড়ছে মানুষের আস্থা
মোত্তাছিন বিল্লাহ ||
রংপুর জেলার মিঠাপুকুর উপজেলায় ভূমি অফিসে সেবার মানোন্নয়ন, স্বচ্ছতা এবং জবাবদিহিমূলক কার্যক্রমের ফলে দিন দিন সাধারণ মানুষের আস্থা বৃদ্ধি পাচ্ছে। নাগরিকবান্ধব উদ্যোগ, দ্রুত আবেদন নিষ্পত্তি এবং সেবার গতিশীলতার কারণে ভূমি-সংক্রান্ত বিভিন্ন কাজে আগের তুলনায় ভোগান্তি উল্লেখযোগ্যভাবে কমেছে বলে জানিয়েছেন সেবাগ্রহীতারা।বর্তমানে মিঠাপুকুর উপজেলার সহকারী কমিশনার (ভূমি) জনাব আশিক জামান অতিরিক্ত দায়িত্ব হিসেবে রংপুর মহানগরেও দায়িত্ব পালন করছেন। ব্যস্ত কর্মসূচির মধ্যেও তিনি প্রতি সপ্তাহে নির্ধারিত সময়ে মিঠাপুকুরে উপস্থিত থেকে ভূমি অফিসের সার্বিক কার্যক্রম নিবিড়ভাবে তদারকি করছেন এবং সেবার মান বজায় রাখতে প্রয়োজনীয় দিকনির্দেশনা প্রদান করছেন।সংশ্লিষ্ট সূত্রে জানা গেছে, সপ্তাহে সীমিত সময় দায়িত্ব পালন করলেও নামজারি, খতিয়ান সরবরাহ, ভূমি উন্নয়ন করসহ বিভিন্ন গুরুত্বপূর্ণ সেবা দ্রুত, স্বচ্ছ ও জবাবদিহিতার সঙ্গে প্রদান করা হচ্ছে।আরও পড়ুন, নির্বাচন সামনে রেখে রংপুর বিএনপিকে শক্তিশালী করার বার্তা তারেক রহমানের আবেদন নিষ্পত্তির ক্ষেত্রে স্বচ্ছতা নিশ্চিত করার পাশাপাশি অযথা হয়রানি রোধেও বিশেষ গুরুত্ব দেওয়া হচ্ছে। ফলে দীর্ঘদিনের নানা জটিলতা ও ভোগান্তি অনেকাংশে কমে এসেছে এবং সাধারণ মানুষ আগের তুলনায় সহজ ও দ্রুত সেবা পাচ্ছেন।স্থানীয়দের ভাষ্য, সীমিত সময় দায়িত্ব পালন করেও সহকারী কমিশনার (ভূমি) আশিক জামানের আন্তরিকতা, দক্ষতা, কর্মনিষ্ঠা এবং জনবান্ধব দৃষ্টিভঙ্গির কারণে মিঠাপুকুর উপজেলা ভূমি অফিসের সেবার মানে দৃশ্যমান পরিবর্তন এসেছে। তাঁর নেতৃত্বে অফিসের কার্যক্রম আরও গতিশীল ও সেবামুখী হয়েছে বলে অনেকেই মনে করেন।এদিকে, একটি মহল তাঁকে ঘিরে বিভিন্ন ধরনের নেতিবাচক প্রচারণা চালানোর চেষ্টা করছে বলে অভিযোগ রয়েছে। তবে সংশ্লিষ্টদের দাবি, এসব প্রচারণার বাইরে বাস্তব চিত্র হলো—ভূমি অফিসে সেবার গতি বেড়েছে, স্বচ্ছতা ও জবাবদিহিতা নিশ্চিত হয়েছে এবং সাধারণ মানুষ আগের তুলনায় অধিক সন্তুষ্টির সঙ্গে সেবা গ্রহণ করছেন।স্থানীয়দের প্রত্যাশা, এই ধারাবাহিকতা বজায় থাকলে মিঠাপুকুর উপজেলা ভূমি অফিসে ভূমি-সংক্রান্ত সেবা আরও আধুনিক, দ্রুত, স্বচ্ছ ও জনবান্ধব হয়ে উঠবে।
সম্পাদক ও প্রকাশক: এ বি এম মনিরুজ্জামান
নির্বাহী সম্পাদক: রিপন রুদ্র
যুগ্ম সম্পাদক: জাকিয়া সুলতানা (লাভলী)
কপিরাইট © ২০২৬ দৈনিক সংবাদ দিগন্ত । সর্বস্বত্ব সংরক্ষিত