প্রিন্ট এর তারিখ : ২৭ জুলাই ২০২৬ ||
প্রকাশের তারিখ : ২৫ জুলাই ২০২৬
নিট প্রশ্নফাঁসের আন্দোলনের মুখে ভারতের শিক্ষামন্ত্রীর পদত্যাগ
সংবাদ দিগন্ত ||
ভারতের বহুল আলোচিত মেডিকেল ভর্তি পরীক্ষা ‘নিট’-এর প্রশ্নপত্র ফাঁসকে কেন্দ্র করে টানা আন্দোলনের মুখে পদত্যাগ করেছেন দেশটির শিক্ষামন্ত্রী ধর্মেন্দ্র প্রধান। শনিবার নিজের পদ থেকে সরে দাঁড়ান তিনি।প্রশ্নপত্র ফাঁসের অভিযোগে গত দুই মাসেরও বেশি সময় ধরে রাজধানী দিল্লির যন্তর মন্তরে শিক্ষার্থীরা লাগাতার আন্দোলন চালিয়ে আসছিলেন। আন্দোলনের মূল দাবি ছিল, পরীক্ষায় অনিয়মের দায় নিয়ে শিক্ষামন্ত্রীর পদত্যাগ এবং দোষীদের বিরুদ্ধে কঠোর ব্যবস্থা।এই আন্দোলনে গুরুত্বপূর্ণ ভূমিকা রাখে ব্যঙ্গাত্মক রাজনৈতিক সংগঠন ককরোচ জনতা পার্টি বা সিজেপি। সংগঠনটির প্রতিষ্ঠাতা অভিজিৎ দীপকের নেতৃত্বে শিক্ষার্থী ও তরুণদের একটি বড় অংশ আন্দোলনে যুক্ত হয়আরও পড়ুন. ২৪ ঘণ্টার আল্টিমেটাম মোদি সরকারকে, শিক্ষামন্ত্রীর পদত্যাগে অনড় সিজেপিশিক্ষামন্ত্রীর পদত্যাগের পর অভিজিৎ দীপক বলেন, দেশের হিন্দু-মুসলিম বিভাজনের ঊর্ধ্বে উঠে যদি মানুষ জনস্বার্থের ইস্যুতে একত্রিত হয়, তবে আরও বড় পরিবর্তন সম্ভব। তাঁর ভাষায়, ধর্মীয় বিভাজনের বদলে সাধারণ মানুষের সমস্যা নিয়ে রাজনীতি শক্তিশালী গণআন্দোলনের পথ তৈরি করতে পারে।একই সঙ্গে তিনি প্রধানমন্ত্রী নরেন্দ্র মোদির সরকারকে উদ্দেশ করে বলেন, এতদিন ধারণা ছিল এই সরকারের অভিধানে পদত্যাগ বলে কিছু নেই। কিন্তু ঐক্যবদ্ধ আন্দোলনের শক্তির কাছে শেষ পর্যন্ত সরকারকে নতি স্বীকার করতেই হয়েছে।উল্লেখ্য, ভারতের চিকিৎসা শিক্ষায় ভর্তির অন্যতম গুরুত্বপূর্ণ পরীক্ষা ‘নিট’-এ প্রতি বছর লাখো শিক্ষার্থী অংশ নেন। প্রশ্নপত্র ফাঁসের অভিযোগ সামনে আসার পর দেশজুড়ে ব্যাপক ক্ষোভ ছড়িয়ে পড়ে এবং তা রূপ নেয় দীর্ঘ আন্দোলনে
সম্পাদক ও প্রকাশক: এ বি এম মনিরুজ্জামান
নির্বাহী সম্পাদক: রিপন রুদ্র
যুগ্ম সম্পাদক: জাকিয়া সুলতানা (লাভলী)
কপিরাইট © ২০২৬ দৈনিক সংবাদ দিগন্ত । সর্বস্বত্ব সংরক্ষিত