প্রিন্ট এর তারিখ : ২৬ জুলাই ২০২৬ ||
প্রকাশের তারিখ : ২৫ জুলাই ২০২৬
প্রযুক্তিনির্ভর বাংলাদেশের পথে, সেমিকন্ডাক্টর সামিটের উদ্বোধন করলেন প্রধানমন্ত্রীর
ডেস্ক ||
বাংলাদেশকে প্রযুক্তিনির্ভর ও উদ্ভাবনভিত্তিক অর্থনীতির পথে এগিয়ে নিতে রাজধানীতে শুরু হয়েছে দুই দিনব্যাপী ‘ন্যাশনাল সেমিকন্ডাক্টর সিম্পোজিয়াম অ্যান্ড বিইএআর সামিট-২০২৬’। উদ্বোধনী অনুষ্ঠানে প্রধান অতিথি হিসেবে যোগ দিয়েছেন প্রধানমন্ত্রী তারেক রহমান। বিস্তারিত জানাচ্ছেন...শনিবার সকাল সাড়ে ১০টায় রাজধানীর আগারগাঁওয়ের নভোথিয়েটারে পৌঁছে সামিটের উদ্বোধন করেন প্রধানমন্ত্রী তারেক রহমান।বিজ্ঞান ও প্রযুক্তি মন্ত্রণালয়, বাংলাদেশ সেমিকন্ডাক্টর ইন্ডাস্ট্রি অ্যাসোসিয়েশন এবং সিলিকন রিভার বাংলাদেশের যৌথ উদ্যোগে আয়োজিত এ সামিটে অংশ নিয়েছেন নীতিনির্ধারক, প্রযুক্তি উদ্যোক্তা, গবেষক, বিনিয়োগকারী এবং দেশ-বিদেশের প্রযুক্তি বিশেষজ্ঞরা।দুই দিনের এ আয়োজনে সেমিকন্ডাক্টর, কৃত্রিম বুদ্ধিমত্তা, বায়োটেকনোলজি ও রোবোটিক্স খাতের সম্ভাবনা, দক্ষ মানবসম্পদ তৈরি, বিনিয়োগ বৃদ্ধি এবং আন্তর্জাতিক সহযোগিতা নিয়ে আলোচনা হবে।আরও পড়ুন, সেপ্টেম্বরেই নতুন রাষ্ট্রপতি নির্বাচন, বিশেষ অধিবেশনের প্রয়োজন নেই: আইনমন্ত্রীসামিটে রয়েছে ১১টি প্লেনারি সেশন, সাতটি কৌশলগত প্যানেল আলোচনা এবং প্রযুক্তি প্রদর্শনী।এতে অংশ নিচ্ছেন গ্লোবালফাউন্ড্রিজ, এনএক্সপি, অ্যাপলাইড ম্যাটেরিয়ালস, স্যান্ডিস্ক, ক্রেডো এবং ভিয়েতনাম সেমিকন্ডাক্টর অ্যালায়েন্সের প্রতিনিধিরা। বক্তব্য দেওয়ার কথা রয়েছে টেক্সাস ইনস্ট্রুমেন্টসের প্রধান প্রযুক্তি কর্মকর্তা ড. আহমেদ বাহাই এবং পারডু বিশ্ববিদ্যালয়ের অধ্যাপক দিমিত্রিওস পেরুলিসের।সামিটের অংশ হিসেবে ‘বিইএআর ইনোভেশন এক্সপো-২০২৬’-এ শিক্ষার্থী ও স্টার্টআপ উদ্যোক্তাদের ৩৫টি উদ্ভাবনী প্রকল্পও প্রদর্শিত হচ্ছে।আয়োজকদের প্রত্যাশা, এই সামিট দেশের প্রযুক্তি খাতে নতুন বিনিয়োগ, দক্ষ জনবল তৈরি এবং বৈশ্বিক সহযোগিতা সম্প্রসারণে গুরুত্বপূর্ণ ভূমিকা রাখবে।
সম্পাদক ও প্রকাশক: এ বি এম মনিরুজ্জামান
নির্বাহী সম্পাদক: রিপন রুদ্র
যুগ্ম সম্পাদক: জাকিয়া সুলতানা (লাভলী)
কপিরাইট © ২০২৬ দৈনিক সংবাদ দিগন্ত । সর্বস্বত্ব সংরক্ষিত