প্রিন্ট এর তারিখ : ২৭ জুলাই ২০২৬ ||
প্রকাশের তারিখ : ২৫ জুলাই ২০২৬
খিয়ারমামুদপুর সীমান্তে পুশইন ঠেকাল বিজিবি, গ্রামবাসীরও প্রতিরোধ
সংবাদ দিগন্ত ||
দিনাজপুরের বিরামপুর সীমান্ত দিয়ে ৮ নারী ও ১ পুরুষকে বাংলাদেশে পুশইনের চেষ্টা করেছে ভারতীয় সীমান্তরক্ষী বাহিনী-বিএসএফ। তবে বিজিবি, গ্রাম পুলিশ, আনসার ভিডিপি ও স্থানীয়দের সম্মিলিত প্রতিরোধে সেই চেষ্টা ব্যর্থ হয়েছে।শনিবার ভোর সাড়ে ৪টার দিকে বিরামপুর উপজেলার খিয়ারমামুদপুর সীমান্তে এ ঘটনা ঘটে।জানা গেছে, সীমান্তের ২৯১/২০ নম্বর পিলারের প্রায় ২০০ গজ ভারতের অভ্যন্তরে ভীমপুর বিএসএফ ক্যাম্পের সদস্যরা ৮ নারী ও ১ পুরুষকে জড়ো করে বাংলাদেশে প্রবেশ করানোর চেষ্টা করে।টহলরত ভাইগড় বিজিবি ক্যাম্পের সদস্যরা বিষয়টি টের পেয়ে দ্রুত ঘটনাস্থলে অবস্থান নেন এবং পুশইনের চেষ্টা প্রতিহত করেন।আরও পড়ুন, বাগেরহাটে বাড়ি ফেরার পথে আইনজীবীকে ছুরিকাঘাতে হত্যা, তদন্তে পুলিশখবর পেয়ে স্থানীয় গ্রাম পুলিশ, আনসার ভিডিপি সদস্য এবং এলাকাবাসী ঘটনাস্থলে এসে প্রতিবাদ জানান। সম্মিলিত প্রতিরোধের মুখে বিএসএফ ওই ব্যক্তিদের নিয়ে সীমান্ত এলাকা থেকে সরে যায়।ভাইগড় বিজিবি ক্যাম্পের কমান্ডার সুবেদার টি আলম জানান, ৮ নারী ও এক পুরুষকে বাংলাদেশে পুশইনের চেষ্টা করা হয়েছিল। তবে বিজিবির তৎপরতায় সেই চেষ্টা সফল হয়নি।সীমান্তে এমন পুশইনের অভিযোগ নতুন নয়। তবে সর্বশেষ ঘটনায় বিজিবি ও স্থানীয়দের সম্মিলিত উদ্যোগে অনুপ্রবেশের চেষ্টা ব্যর্থ হওয়ায় সীমান্তে সতর্ক অবস্থান আরও জোরদার করা হয়েছে।
সম্পাদক ও প্রকাশক: এ বি এম মনিরুজ্জামান
নির্বাহী সম্পাদক: রিপন রুদ্র
যুগ্ম সম্পাদক: জাকিয়া সুলতানা (লাভলী)
কপিরাইট © ২০২৬ দৈনিক সংবাদ দিগন্ত । সর্বস্বত্ব সংরক্ষিত