প্রিন্ট এর তারিখ : ০৯ সেপ্টেম্বর ২০২৬ ||
প্রকাশের তারিখ : ২৫ জুলাই ২০২৬
সেপ্টেম্বরেই নতুন রাষ্ট্রপতি নির্বাচন, বিশেষ অধিবেশনের প্রয়োজন নেই: আইনমন্ত্রী
সংবাদ দিগন্ত ||
দেশের নতুন রাষ্ট্রপতি নির্বাচনের সময়সূচি নিয়ে গুরুত্বপূর্ণ তথ্য দিয়েছেন আইনমন্ত্রী মো. আসাদুজ্জামান। তিনি জানিয়েছেন, আগামী সেপ্টেম্বরে জাতীয় সংসদের অধিবেশনেই নতুন রাষ্ট্রপতি নির্বাচন অনুষ্ঠিত হবে। বিস্তারিত জানাচ্ছেন...শনিবার রাজধানীর সিরডাপে সাংবাদিকদের সঙ্গে আলাপকালে আইনমন্ত্রী বলেন, নতুন রাষ্ট্রপতি নির্বাচনের জন্য বিশেষ সংসদ অধিবেশন ডাকার প্রয়োজন নেই। নিয়মিত সেপ্টেম্বরের অধিবেশনেই এ নির্বাচন সম্পন্ন করা হবে।তিনি আরও বলেন, সাবেক রাষ্ট্রপতি মো. সাহাবুদ্দিনের বিরুদ্ধে সম্ভাব্য মামলার বিষয়ে এ মুহূর্তে কোনো মন্তব্য করতে চান না।এ সময় চট্টগ্রামে জুলাই আন্দোলনে আহত আটজনের বিরুদ্ধে দায়ের হওয়া মামলার প্রসঙ্গ টেনে আইনমন্ত্রী বলেন, তদন্তে মামলা মিথ্যা প্রমাণিত হলে তা প্রত্যাহার করা হবে।আরও পড়ুন, সব বাধা পেরিয়ে উন্নয়নের পথে এগোবে বাংলাদেশ: প্রধানমন্ত্রীআইনমন্ত্রী আরও দাবি করেন, বর্তমানে বিচারবহির্ভূত হত্যাকাণ্ড বা এক্সট্রা জুডিশিয়াল কিলিং শূন্যের কোটায় রয়েছে। পাশাপাশি তিনি বলেন, অভিযুক্ত ব্যক্তি যত প্রভাবশালী রাজনৈতিক নেতাই হোন না কেন, ধর্ষণের মামলা প্রত্যাহার করা হবে না।উল্লেখ্য, স্বাস্থ্যগত কারণ দেখিয়ে রাষ্ট্রপতির পদ থেকে পদত্যাগ করেছেন মো. সাহাবুদ্দিন। সংবিধান অনুযায়ী, নতুন রাষ্ট্রপতি দায়িত্ব গ্রহণ না করা পর্যন্ত জাতীয় সংসদের স্পিকার ভারপ্রাপ্ত রাষ্ট্রপতির দায়িত্ব পালন করবেন এবং ৯০ দিনের মধ্যে সংসদের মাধ্যমে নতুন রাষ্ট্রপতি নির্বাচিত হবেন।রাষ্ট্রপতির পদ শূন্য হওয়ার পর নতুন রাষ্ট্রপতি নির্বাচন নিয়ে রাজনৈতিক অঙ্গনে আলোচনা চললেও সরকার বলছে, সংবিধান অনুসারেই নির্ধারিত সময়ের মধ্যে নির্বাচন সম্পন্ন হবে।
সম্পাদক ও প্রকাশক: এ বি এম মনিরুজ্জামান
নির্বাহী সম্পাদক: রিপন রুদ্র
যুগ্ম সম্পাদক: জাকিয়া সুলতানা (লাভলী)
কপিরাইট © ২০২৬ দৈনিক সংবাদ দিগন্ত । সর্বস্বত্ব সংরক্ষিত