প্রিন্ট এর তারিখ : ২৩ জুলাই ২০২৬ ||
প্রকাশের তারিখ : ২৩ জুলাই ২০২৬
পর্তুগালের জার্সিতে শেষ ম্যাচ রোনালদোর
সংবাদ দিগন্ত ||
আন্তর্জাতিক ফুটবল থেকে ক্রিশ্চিয়ানো রোনালদোর অবসর নিয়ে আবারও জোর আলোচনা শুরু হয়েছে।বিভিন্ন আন্তর্জাতিক গণমাধ্যমের প্রতিবেদনে বলা হয়েছে, উয়েফা নেশনস লিগে ওয়েলসের বিপক্ষে আগামী ২৪ সেপ্টেম্বরের ম্যাচটি হতে পারে পর্তুগালের জার্সিতে রোনালদোর শেষ ম্যাচ। তবে এ বিষয়ে এখনো রোনালদো বা পর্তুগাল ফুটবল ফেডারেশনের পক্ষ থেকে কোনো আনুষ্ঠানিক ঘোষণা আসেনি।খবরে বলা হয়, লিসবনের হোসে আলভালাদে স্টেডিয়ামে অনুষ্ঠিত হতে যাওয়া এই ম্যাচের পর জাতীয় দল থেকে বিদায় নিতে পারেন পর্তুগিজ মহাতারকা।আরও পড়ুন, অস্ট্রেলিয়ায় সবচেয়ে বড় চ্যালেঞ্জ হবে ব্যাটিং
৪১ বছর বয়সী রোনালদো আন্তর্জাতিক ফুটবলে এখন পর্যন্ত ২৩৩ ম্যাচে ১৪৬ গোল করে ইতিহাসের সর্বোচ্চ ম্যাচ খেলা ও সর্বোচ্চ গোলদাতা ফুটবলার।জাতীয় দলের হয়ে তিনি জিতেছেন ইউরো ২০১৬ এবং দুটি উয়েফা নেশনস লিগ শিরোপা।অন্যদিকে, নতুন কোচ জর্জ জেসুসও ইঙ্গিত দিয়েছেন যে তিনি দলে বড় ধরনের পরিবর্তন আনতে চান না, ফলে রোনালদোর বিদায়ী ম্যাচ খেলার সুযোগ তৈরি হতে পারে।তবে জাতীয় দল থেকে অবসর নিলেও ক্লাব ফুটবলে আল-নাসরের হয়ে খেলা চালিয়ে যেতে চান রোনালদো। তার লক্ষ্য, ক্যারিয়ারে এক হাজার গোলের মাইলফলক স্পর্শ করা।
সম্পাদক ও প্রকাশক: এ বি এম মনিরুজ্জামান
নির্বাহী সম্পাদক: রিপন রুদ্র
যুগ্ম সম্পাদক: জাকিয়া সুলতানা (লাভলী)
কপিরাইট © ২০২৬ দৈনিক সংবাদ দিগন্ত । সর্বস্বত্ব সংরক্ষিত