প্রিন্ট এর তারিখ : ২২ জুলাই ২০২৬ ||
প্রকাশের তারিখ : ২২ জুলাই ২০২৬
প্রবাসীদের ভোটব্যবস্থা নিয়ে আজ ইসির গুরুত্বপূর্ণ বৈঠক
সংবাদ দিগন্ত ||
বিদেশে বসবাসরত বাংলাদেশি নাগরিকদের ভোটাধিকার নিশ্চিত করতে নেওয়া প্রকল্পের অগ্রগতি পর্যালোচনায় আজ বৈঠকে বসছে নির্বাচন কমিশন। বৈঠকে প্রবাসী ভোটব্যবস্থার বর্তমান অবস্থা এবং ভবিষ্যৎ কর্মপরিকল্পনা নিয়ে আলোচনা হবে।বুধবার সকাল ১১টায় নির্বাচন ভবনের সম্মেলন কক্ষে এ সভা অনুষ্ঠিত হবে।নির্বাচন কমিশনার ব্রিগেডিয়ার জেনারেল (অব.) আবুল ফজল মো. সানাউল্লাহর সভাপতিত্বে অনুষ্ঠিত বৈঠকে নির্বাচন কমিশনের সিনিয়র সচিবসহ ঊর্ধ্বতন কর্মকর্তারা উপস্থিত থাকবেন।সভায় ‘দেশের বাইরে ভোটদান ব্যবস্থা উন্নয়ন ও বাস্তবায়ন’ প্রকল্প বা ওসিভি-এসডিআই প্রকল্পের চলমান কার্যক্রম, কর্মপরিধি এবং ভবিষ্যৎ কর্মপরিকল্পনা নিয়ে বিস্তারিত আলোচনা হবে।আরও পড়ুন, বেনজীর প্রত্যর্পণে নতুন অগ্রগতি, দুবাইকে তথ্য পাঠাবে দুদকত্রয়োদশ জাতীয় সংসদ নির্বাচনে প্রথমবারের মতো বিদেশে অবস্থানরত বাংলাদেশি নাগরিকদের ভোটাধিকার নিশ্চিত করতে এই প্রকল্প চালু করা হয়। এর আওতায় আইটি-সমর্থিত পোস্টাল ব্যালট ব্যবস্থায় ভোট দেওয়ার জন্য নিবন্ধন করেছিলেন ৭ লাখ ৬৩ হাজার ২৩৩ জন প্রবাসী।এর মধ্যে ভোট দিয়েছেন ৫ লাখ ৪৪ হাজার ৩৭৮ জন। রিটার্নিং কর্মকর্তাদের কাছে পৌঁছায় ৪ লাখ ৯৮ হাজার ২০৫টি ব্যালট, যার মধ্যে বৈধ ভোট ছিল ৪ লাখ ৭১ হাজার ৯৭৩টি।নির্বাচন কমিশনের কর্মকর্তারা আশা করছেন, এই বৈঠকের সিদ্ধান্ত ভবিষ্যতে প্রবাসীদের ভোটগ্রহণ ব্যবস্থা আরও কার্যকর ও সহজ করতে সহায়ক হবে।
সম্পাদক ও প্রকাশক: এ বি এম মনিরুজ্জামান
নির্বাহী সম্পাদক: রিপন রুদ্র
যুগ্ম সম্পাদক: জাকিয়া সুলতানা (লাভলী)
কপিরাইট © ২০২৬ দৈনিক সংবাদ দিগন্ত । সর্বস্বত্ব সংরক্ষিত