প্রিন্ট এর তারিখ : ২২ জুলাই ২০২৬ ||
প্রকাশের তারিখ : ২১ জুলাই ২০২৬
বিদায়ী সাক্ষাতে বিমান বাহিনী প্রধানের সঙ্গে নৌবাহিনী প্রধানের সৌজন্য সাক্ষাৎ
সংবাদ দিগন্ত ||
বাংলাদেশ নৌবাহিনীর প্রধান অ্যাডমিরাল এম নাজমুল হাসান বিদায়ী উপলক্ষে বিমান বাহিনী প্রধান এয়ার চিফ মার্শাল হাসান মাহমুদ খানের সঙ্গে সৌজন্য সাক্ষাৎ করেছেন।মঙ্গলবার (২১ জুলাই) বিমান বাহিনী সদর দপ্তরে এ সাক্ষাৎ অনুষ্ঠিত হয়। বাংলাদেশ নৌবাহিনীর অফিসিয়াল ফেসবুক পেজে প্রকাশিত এক পোস্টে এ তথ্য জানানো হয়েছে।পোস্টে বলা হয়, সাক্ষাতের শুরুতে বাংলাদেশ বিমান বাহিনীর পক্ষ থেকে নৌবাহিনী প্রধানকে আনুষ্ঠানিক গার্ড অব অনার প্রদান করা হয়। আরও পড়ুন,৩০ জুলাই সারা দেশে ১৮ ঘণ্টা বন্ধ থাকবে সব সিএনজি ফিলিং স্টেশনএ সময় বিমান বাহিনী সদর দপ্তরের ঊর্ধ্বতন কর্মকর্তারা উপস্থিত ছিলেন।সাক্ষাৎকালে দুই বাহিনীর মধ্যে বিদ্যমান পারস্পরিক আস্থা, পেশাদারিত্ব এবং আন্তঃবাহিনী সহযোগিতা আরও সুদৃঢ় করার বিভিন্ন বিষয় নিয়ে মতবিনিময় হয়।নৌবাহিনীর পোস্টে আরও উল্লেখ করা হয়, দেশের স্বাধীনতা, সার্বভৌমত্ব ও জাতীয় নিরাপত্তা রক্ষায় বাংলাদেশ বিমান বাহিনী ও বাংলাদেশ নৌবাহিনী দীর্ঘদিন ধরে পারস্পরিক সহযোগিতা ও সমন্বয়ের মাধ্যমে দায়িত্ব পালন করে আসছে।
সম্পাদক ও প্রকাশক: এ বি এম মনিরুজ্জামান
নির্বাহী সম্পাদক: রিপন রুদ্র
যুগ্ম সম্পাদক: জাকিয়া সুলতানা (লাভলী)
কপিরাইট © ২০২৬ দৈনিক সংবাদ দিগন্ত । সর্বস্বত্ব সংরক্ষিত