প্রিন্ট এর তারিখ : ২১ জুলাই ২০২৬ ||
প্রকাশের তারিখ : ২১ জুলাই ২০২৬
সরাইলে জিহাদ হত্যা মামলায় র্যাবের অভিযানে গ্রেপ্তার ১
মোঃ বাদশা মিয়া ||
ব্রাহ্মণবাড়িয়ার সরাইলে কিশোর জিহাদ ইসলাম জয় হত্যা ও মরদেহ গুমের চেষ্টার ঘটনায় এক অভিযুক্তকে গ্রেপ্তার করেছে র্যাপিড অ্যাকশন ব্যাটালিয়ন (র্যাব)-৯। সোমবার (২০ জুলাই) বিকেলে উপজেলার কুট্টাপাড়া কবরস্থান এলাকায় অভিযান চালিয়ে তাকে আটক করা হয়।গ্রেপ্তারকৃত ব্যক্তি হলেন উপজেলার কুট্টাপাড়া গ্রামের জয়নাল মিয়ার ছেলে সুজন মিয়া (৩৫)।র্যাব-৯ জানায়, গত ১০ জুলাই বিকেলে জিহাদ ইসলাম জয় তার বাবার সঙ্গে কুট্টাপাড়া এলাকার একটি মাছ ধরার স্থানে যান। পরে বাবার নির্দেশে মাছ বাড়িতে পৌঁছে দিয়ে পুনরায় ফিরে আসার কথা থাকলেও তিনি আর ফিরে আসেননি। পরিবারের সদস্যরা রাত পর্যন্ত বিভিন্ন স্থানে খোঁজাখুঁজির পর ্।আরও পড়ুন, প্রগ্রেসিভ লাইফ ইন্সুরেন্সের নামে কোটি কোটি টাকার বাণিজ্য,, "মূল হুতা মাসুদ " ঢাকা-সিলেট মহাসড়কের কুট্টাপাড়া মোড় সংলগ্ন ঝোপের ভেতর থেকে জিহাদের রক্তাক্ত মরদেহ উদ্ধার করেন।এ ঘটনায় নিহতের বাবা সরাইল থানায় হত্যা মামলা দায়ের করলে র্যাব-৯ ছায়া তদন্ত শুরু করে এবং গোয়েন্দা নজরদারি বৃদ্ধি করে। তদন্তের একপর্যায়ে গোপন সংবাদের ভিত্তিতে অভিযান চালিয়ে মামলার এজাহারভুক্ত এক আসামিকে গ্রেপ্তার করা হয়।র্যাব জানায়, গ্রেপ্তারকৃত সুজন মিয়ার বিরুদ্ধে দণ্ডবিধির ৩০২/২০১/৩৪ ধারায় দায়ের হওয়া হত্যা মামলার তদন্ত চলমান রয়েছে। প্রয়োজনীয় আইনগত ব্যবস্থা গ্রহণের জন্য তাকে সরাইল থানায় হস্তান্তর করা হয়েছে।র্যাব-৯ আরও জানিয়েছে, হত্যাকাণ্ডের সঙ্গে জড়িত অন্যদের শনাক্ত ও গ্রেপ্তারে তাদের গোয়েন্দা তৎপরতা এবং অভিযান অব্যাহত রয়েছে।
সম্পাদক ও প্রকাশক: এ বি এম মনিরুজ্জামান
নির্বাহী সম্পাদক: রিপন রুদ্র
যুগ্ম সম্পাদক: জাকিয়া সুলতানা (লাভলী)
কপিরাইট © ২০২৬ দৈনিক সংবাদ দিগন্ত । সর্বস্বত্ব সংরক্ষিত