প্রিন্ট এর তারিখ : ২১ জুলাই ২০২৬ ||
প্রকাশের তারিখ : ২১ জুলাই ২০২৬
কুরআনের আলোয় ন্যায়ভিত্তিক সমাজ গঠনের আহ্বান
সংবাদ দিগন্ত ||
ফেনীতে অনুষ্ঠিত হয়েছে তালিমুল কুরআন ফাউন্ডেশনের উদ্যোগে মুয়াল্লেম সম্মেলন। এতে কুরআন-হাদিসের আলোকে ন্যায়ভিত্তিক সমাজ গঠনে মুয়াল্লেমদের সক্রিয় ভূমিকা রাখার আহ্বান জানানো হয়েছে।সোমবার বিকেলে আয়োজিত এ সম্মেলনে প্রধান অতিথি হিসেবে বক্তব্য দেন বাংলাদেশ জামায়াতে ইসলামীর কেন্দ্রীয় সহকারী সেক্রেটারি জেনারেল ও তালিমুল কুরআন ফাউন্ডেশনের কেন্দ্রীয় সেক্রেটারি মাওলানা আব্দুল হালিম।তিনি বলেন, কুরআন-হাদিসের আলোকে একটি ন্যায়ভিত্তিক সমাজ প্রতিষ্ঠার লক্ষ্যে সকল মুয়াল্লেমকে আন্তরিকভাবে কাজ করতে হবে। কুরআনই আল্লাহর নৈকট্য লাভের সর্বোত্তম মাধ্যম উল্লেখ করে তিনি বলেন, যারা কুরআনকে হৃদয়ে ধারণ করেছেন, তারা কঠিন পরীক্ষার মুখেও অবিচল থাকতে পারেন। তাই কুরআনের শিক্ষার মাধ্যমে ব্যক্তি, পরিবার, সমাজ ও রাষ্ট্রকে আলোকিত করার আহ্বান জানান তিনি।ফাউন্ডেশনের ফেনী জেলা পরিচালক মাওলানা আব্দুল মালেকের সভাপতিত্বে এবং জেলা সেক্রেটারি মাওলানা নাজমুল আহসানের সঞ্চালনায় সম্মেলনে বিশেষ অতিথি হিসেবে বক্তব্য দেনআরও পড়ুন.‘মিথ্যা মামলা, বিচারবহির্ভূত হত্যা ও অর্থপাচার বন্ধ হোক’ : চরমোনাই পীরজামায়াতের কেন্দ্রীয় মজলিসে শূরা সদস্য অধ্যাপক লিয়াকত আলী ভূঁইয়া, ফেনী জেলা আমির মুফতি আব্দুল হান্নান, নোয়াখালীর সাবেক জেলা আমির মাওলানা আলাউদ্দিন, ফেনী জেলা নায়েবে আমির অধ্যাপক আবু ইউসুফ, মাওলানা মাহমুদুল হক এবং জেলা সেক্রেটারি মাওলানা আব্দুর রহিম।বক্তারা বলেন, শিক্ষকতাকে শুধু পেশা হিসেবে নয়, বরং কুরআনের খেদমতের একটি দায়িত্ব হিসেবে গ্রহণ করতে হবে। পাশাপাশি সমাজে নৈতিকতা ও মূল্যবোধ প্রতিষ্ঠায় কুরআনের চর্চা আরও বিস্তৃত করার ওপর গুরুত্বারোপ করা হয়।সম্মেলনের শেষে ৪৫ দিনব্যাপী মুয়াল্লিম প্রশিক্ষণে উত্তীর্ণ সাতজনকে পুরস্কার এবং প্রশিক্ষকদের মাঝে সনদপত্র প্রদান করা হয়।
সম্পাদক ও প্রকাশক: এ বি এম মনিরুজ্জামান
নির্বাহী সম্পাদক: রিপন রুদ্র
যুগ্ম সম্পাদক: জাকিয়া সুলতানা (লাভলী)
কপিরাইট © ২০২৬ দৈনিক সংবাদ দিগন্ত । সর্বস্বত্ব সংরক্ষিত