প্রিন্ট এর তারিখ : ২১ জুলাই ২০২৬ ||
প্রকাশের তারিখ : ২০ জুলাই ২০২৬
আদালতের নির্দেশে সাবেক সেনা জিয়াউল আহসানের বাড়ির মালামাল গুনছে দুদক
সংবাদ দিগন্ত ||
সাবেক সেনা কর্মকর্তা মেজর জেনারেল জিয়াউল আহসানের জলসিঁড়ি আবাসন প্রকল্পে অবস্থিত আটতলা বাড়িতে আদালতের নির্দেশে মালামাল ও সম্পদের তালিকা প্রস্তুতের কাজ শুরু করেছে দুর্নীতি দমন কমিশন—দুদক।সোমবার দুদকের উপপরিচালক মো. হাফিজুল ইসলামের নেতৃত্বে একটি টিম আদালতের নির্দেশনা অনুযায়ী বাড়িটিতে ইনভেন্টরি কার্যক্রম শুরু করে।দুদক জানিয়েছে, বাড়ির প্রতিটি তলায় থাকা আসবাবপত্র, মূল্যবান সামগ্রী, গুরুত্বপূর্ণ নথিপত্র এবং অন্যান্য সম্পদের বিস্তারিত তথ্য নথিভুক্ত করা হচ্ছে।আরও পড়ুন, প্রবাসীদের জন্য সুখবর, আগস্টে পরীক্ষামূলক চালু হচ্ছে ‘প্রবাসী কার্ড’কর্তৃপক্ষের ভাষ্য, ইনভেন্টরি কার্যক্রম শেষ হলে আদালতে একটি পূর্ণাঙ্গ প্রতিবেদন জমা দেওয়া হবে। এরপর আদালতের নির্দেশনা অনুযায়ী পরবর্তী আইনগত পদক্ষেপ গ্রহণ করা হবে।দুদক কর্মকর্তারা জানান, আদালতের আদেশ বাস্তবায়নের অংশ হিসেবেই এই কার্যক্রম পরিচালিত হচ্ছে এবং সম্পদের প্রতিটি তথ্য যাচাই-বাছাই করে তালিকাভুক্ত করা হচ্ছে।ইনভেন্টরি শেষে আদালতের পরবর্তী নির্দেশনার ভিত্তিতেই মামলার পরবর্তী কার্যক্রম এগিয়ে নেওয়া হবে বলে জানিয়েছে দুর্নীতি দমন কমিশন।
সম্পাদক ও প্রকাশক: এ বি এম মনিরুজ্জামান
নির্বাহী সম্পাদক: রিপন রুদ্র
যুগ্ম সম্পাদক: জাকিয়া সুলতানা (লাভলী)
কপিরাইট © ২০২৬ দৈনিক সংবাদ দিগন্ত । সর্বস্বত্ব সংরক্ষিত