প্রিন্ট এর তারিখ : ২১ জুলাই ২০২৬ ||
প্রকাশের তারিখ : ২০ জুলাই ২০২৬
নতুন মিশনে ফারিয়া
সংবাদ দিগন্ত ||
উপস্থাপনা দিয়ে ক্যারিয়ার শুরু করলেও অভিনয়, গান আর গ্ল্যামারে নিজের আলাদা অবস্থান তৈরি করেছেন নুসরাত ফারিয়া। কিছুদিন নতুন কাজের খবর না থাকলেও এবার একসঙ্গে ওয়েব ফিল্ম, সিনেমা ও নতুন গান নিয়ে ফিরছেন এই অভিনেত্রী।সম্প্রতি সামাজিক যোগাযোগমাধ্যমে বিকিনি ফটোশুট প্রকাশ করে আলোচনায় আসেন নুসরাত ফারিয়া। এর মধ্যেই তিনি জানিয়েছেন, নির্মাতা মেহেদী হাসান হৃদয়ের নতুন একটি ওয়েব ফিল্মে অভিনয় করতে যাচ্ছেন। তবে সেখানে তার সহশিল্পী কে হবেন, তা এখনো চূড়ান্ত হয়নি।ফারিয়া জানান, ওয়েব ফিল্মের পাশাপাশি তার হাতে রয়েছে আরও কয়েকটি সিনেমার প্রস্তাব। আরও পড়ুন, বিয়েটা আর করতে হলো নাএর মধ্যে একটি বড় বাজেটের সিনেমার কাজ খুব শিগগিরই শুরু হবে। তবে ছবিটির নাম এখনই প্রকাশ করতে চাননি তিনি।অভিনয়ের পাশাপাশি গান নিয়েও ব্যস্ত সময় পার করছেন এই অভিনেত্রী। তিনি জানান, নতুন একটি গান প্রস্তুত রয়েছে এবং খুব শিগগিরই সেটি প্রকাশ করা হবে।সবশেষ ফারিয়াকে দেখা গেছে ‘জ্বীন-৩’ সিনেমায়। এছাড়া ‘লোকে বলে’ শিরোনামের গানেও তার পারফরম্যান্স দর্শকদের প্রশংসা কুড়িয়েছিল।ওয়েব ফিল্ম, নতুন সিনেমা ও গান—সব মিলিয়ে ভক্তদের জন্য একাধিক নতুন চমক নিয়ে ফিরছেন নুসরাত ফারিয়া।
সম্পাদক ও প্রকাশক: এ বি এম মনিরুজ্জামান
নির্বাহী সম্পাদক: রিপন রুদ্র
যুগ্ম সম্পাদক: জাকিয়া সুলতানা (লাভলী)
কপিরাইট © ২০২৬ দৈনিক সংবাদ দিগন্ত । সর্বস্বত্ব সংরক্ষিত