প্রিন্ট এর তারিখ : ১০ সেপ্টেম্বর ২০২৬ ||
প্রকাশের তারিখ : ২০ জুলাই ২০২৬
সদরঘাটে লঞ্চের ধাক্কায় ট্রলারডুবি, নিখোঁজ দুইজনসহ ১০ আরোহীই নিরাপদ
সংবাদ দিগন্ত ||
রাজধানীর সদরঘাটের শ্যামবাজার ঘাট এলাকায় যাত্রীবাহী সুন্দরবন-১২ লঞ্চের ধাক্কায় কুমিল্লাগামী একটি ট্রলার ডুবে গেলেও শেষ পর্যন্ত স্বস্তির খবর মিলেছে। প্রাথমিকভাবে নিখোঁজ বলে ধারণা করা দুইজনসহ ট্রলারের সব ১০ আরোহীই নিরাপদ রয়েছেন।রোববার সকাল সাড়ে ৯টার দিকে বরিশাল থেকে ঢাকাগামী সুন্দরবন-১২ লঞ্চের ধাক্কায় ট্রলারটি ডুবে যায়। খবর পেয়ে সদরঘাট নদী ফায়ার স্টেশনের উদ্ধারকারী ইউনিট দ্রুত ঘটনাস্থলে পৌঁছে উদ্ধার অভিযান শুরু করে।ফায়ার সার্ভিস জানায়, ট্রলারে মোট ১০ জন আরোহী ছিলেন। দুর্ঘটনার পর স্থানীয়দের সহায়তায় আটজনকে উদ্ধার করা হয়। আরও পড়ুন, উত্তরায় দ্রুতগতির ট্রাকের ধাক্কায় পথচারীর মৃত্যুবাকি দুইজনকে প্রথমে নিখোঁজ মনে করা হলেও পরে জানা যায়, তারা সাঁতরে নদীর অপর পারে নিরাপদে পৌঁছেছিলেন।মোবাইল ফোন না থাকায় তারা তাৎক্ষণিকভাবে পরিবারের সদস্য বা ট্রলারের মালিকের সঙ্গে যোগাযোগ করতে পারেননি। পরে পরিবারের মাধ্যমে তাদের নিরাপদে থাকার বিষয়টি নিশ্চিত হওয়ায় উদ্ধার অভিযান সমাপ্ত ঘোষণা করে ফায়ার সার্ভিস।ফায়ার সার্ভিসের তথ্য অনুযায়ী, এ ঘটনায় কোনো প্রাণহানির খবর পাওয়া যায়নি।দ্রুত উদ্ধার তৎপরতা এবং স্থানীয়দের সহযোগিতার কারণে বড় ধরনের দুর্ঘটনা এড়ানো সম্ভব হয়েছে। তবে নদীপথে চলাচলের সময় নিরাপত্তা নিশ্চিতের প্রয়োজনীয়তার বিষয়টি আবারও সামনে এলো।
সম্পাদক ও প্রকাশক: এ বি এম মনিরুজ্জামান
নির্বাহী সম্পাদক: রিপন রুদ্র
যুগ্ম সম্পাদক: জাকিয়া সুলতানা (লাভলী)
কপিরাইট © ২০২৬ দৈনিক সংবাদ দিগন্ত । সর্বস্বত্ব সংরক্ষিত