প্রিন্ট এর তারিখ : ২২ জুলাই ২০২৬ ||
প্রকাশের তারিখ : ২০ জুলাই ২০২৬
ফুটবল খেলাকে কেন্দ্র করে সংঘর্ষ, সিরাজগঞ্জে প্রাণ গেল যুবকের
সংবাদ দিগন্ত ||
সিরাজগঞ্জের রায়গঞ্জ উপজেলায় ফুটবল খেলাকে কেন্দ্র করে তুচ্ছ বিরোধের জেরে ছুরিকাঘাতে এক যুবক নিহত হয়েছেন। এ ঘটনায় এলাকায় উত্তেজনা বিরাজ করছে।রবিবার রাত সাড়ে ১০টার দিকে উপজেলার পাঙ্গাসী ইউনিয়নের কালিঞ্জা গ্রামে এ ঘটনা ঘটে। নিহত মো. ইলিয়াস খান (২৬) ওই গ্রামের মৃত সাত্তার খানের ছেলে।পুলিশ জানায়, বিকেলে স্থানীয় একটি মাঠে ফুটবল খেলার সময় একই গ্রামের রাসেলের সঙ্গে ইলিয়াসের কথা কাটাকাটি হয়। পরে রাত ১০টার দিকে সেই বিরোধের জেরে রাসেল ও তার ছেলে সিয়াম আহমেদ ধারালো অস্ত্র নিয়ে ইলিয়াসের ওপর হামলা চালান বলে অভিযোগ।আরও পড়ুন, পটুয়াখালীর মির্জাগঞ্জে সংখ্যালঘু পরিবারের ওপর হামলার অভিযোগগুরুতর আহত অবস্থায় স্থানীয়রা তাকে উদ্ধার করে হাসপাতালে নেওয়ার চেষ্টা করলে পথেই তার মৃত্যু হয়।রায়গঞ্জ থানার ভারপ্রাপ্ত কর্মকর্তা মো. আহসানুজ্জামান বলেন, ফুটবল খেলাকে কেন্দ্র করে সৃষ্ট বিরোধ থেকেই এ ঘটনা ঘটেছে। অভিযুক্তদের গ্রেপ্তারে অভিযান চলছে এবং ঘটনার তদন্ত অব্যাহত রয়েছে।তুচ্ছ বিরোধের জেরে প্রাণহানির এ ঘটনায় এলাকায় শোকের ছায়া নেমে এসেছে। অভিযুক্তদের দ্রুত আইনের আওতায় আনার দাবি জানিয়েছেন স্থানীয়রা।
সম্পাদক ও প্রকাশক: এ বি এম মনিরুজ্জামান
নির্বাহী সম্পাদক: রিপন রুদ্র
যুগ্ম সম্পাদক: জাকিয়া সুলতানা (লাভলী)
কপিরাইট © ২০২৬ দৈনিক সংবাদ দিগন্ত । সর্বস্বত্ব সংরক্ষিত