প্রিন্ট এর তারিখ : ১৭ জুলাই ২০২৬ ||
প্রকাশের তারিখ : ১৬ জুলাই ২০২৬
লামায় প্রধানমন্ত্রীর পক্ষ থেকে ১ হাজার বন্যার্ত পরিবারের মাঝে ত্রাণ বিতরণ: জাবেদ রেজা
মোঃ ইনতাজ হোসেন , (বান্দরবান) প্রতিনিধি ||
সাম্প্রতিক বন্যায় ক্ষতিগ্রস্ত মানুষের দুর্ভোগ লাঘবে মানবিক উদ্যোগ নিয়ে এগিয়ে এসেছেন,বান্দরবান জেলা বিএনপির সদস্য সচিব ও সাবেক বান্দরবান পৌরসভার মেয়র জাবেদ রেজা। নিজস্ব অর্থায়নে তিনি মাননীয় প্রধানমন্ত্রী পক্ষে লামা পৌরসভা সহ ৭ টি ইউনিয়নে ১০০০ বন্যাকবলিত অসহায় ও দুর্গত পরিবারের মাঝে ত্রাণ সহায়তা বিতরণ করেছেন। ত্রাণ সহায়তার অংশ হিসেবে ক্ষতিগ্রস্ত পরিবারগুলোর মাঝে চাল ১০ কেজি,আলু ২ কেজি ও পিয়াছ ১ কেজি মোট ১৩ কেজি করে নিজে উপস্থিত হয়ে বন্যার্ত মানুষের খোঁজখবর নিয়ে তাদের হাতে মাননীয় প্রধানমন্ত্রী জনাব,তারেক রহমানের সহায়তা তুলে দেন।এছাড়া আরো উপস্থিত ছিলেন,বান্দরবান জেলা বিএনপির যুগ্ম আহবায়ক জসিম উদ্দিন তুষার,রিটল বিশ্বাস,সেলিম রেজা,শাহাদাত হোসেন,এডভোকেট আলমগীর চৌধুরী,সাবেক কমিশনার আইয়ুব,লামা উপজেলা বিএনপির সাবেক আরও পড়ুন, জুলাই শহীদ দিবসে ত্যাগের চেতনায় ন্যায়ভিত্তিক বাংলাদেশ গড়ার প্রত্যয়সভাপতি আব্দুর রব,পৌর বিএনপির সাবেক আহবায়ক সাইপুউদ্দিন,সাবেক উপজেলা বিএনপির সাধারণ সম্পাদক এডভোকেট জাঙ্গীর আলম,পৌর বিএনপির সিনিয়র যুগ্ম আহবায়ক সাবেক কমিশনার ইউচুপ আলী,পৌর বিএনপির সাবেক সদস্য সচিব এডভোকেট আরিফ চৌধুরী,পৌরসভা যুবদলের সদস্য সচিব শফিকুল ইসলাম,উপজেলা যুবদলের যুগ্ম আহবায়ক সাফায়ত হোসেন রাসেল প্রমুখ। ত্রাণ বিতরণ কার্যক্রমে লামা স্থানীয় সচেতন নাগরিকরা বন্যাদুর্গত মানুষের পাশে দাঁড়ানোর এ উদ্যোগকে স্বাগত ও জানান এবং ভবিষ্যতেও মানবিক কার্যক্রম অব্যাহত রাখার প্রত্যাশা ব্যক্ত করেন।ত্রাণ সহায়তা পেয়ে উপকারভোগী পরিবারগুলো সন্তোষ প্রকাশ করেন এবং দুর্যোগের সময় পাশে থাকার জন্য মানবিক নেতা বান্দরবান জেলা বিএনপির সদস্য সচিব ও সাবেক পৌরসভার মেয়র জাবেদ রেজা সহ ওনার সাথে সফর সঙ্গী ও ঝড় বৃষ্টিতে পরিশ্রম করা সহযোগী সংগঠনের সংশ্লিষ্টদের প্রতি ও কৃতজ্ঞতা প্রকাশ করেন।
সম্পাদক ও প্রকাশক: এ বি এম মনিরুজ্জামান
নির্বাহী সম্পাদক: রিপন রুদ্র
যুগ্ম সম্পাদক: জাকিয়া সুলতানা (লাভলী)
কপিরাইট © ২০২৬ দৈনিক সংবাদ দিগন্ত । সর্বস্বত্ব সংরক্ষিত