প্রিন্ট এর তারিখ : ১৭ জুলাই ২০২৬ ||
প্রকাশের তারিখ : ১৬ জুলাই ২০২৬
গঙ্গাচড়ায় পুলিশের অভিযানে ১৫ বোতল এস্কাফ উদ্ধার, মাদক কারবারি পলাতক
আবদুস সালাম, গঙ্গাচড়া (রংপুর) প্রতিনিধি: ||
রংপুরের গঙ্গাচড়া উপজেলায় মাদকবিরোধী বিশেষ অভিযান চালিয়ে ১৫ বোতল নিষিদ্ধ মাদকদ্রব্য এস্কাফ উদ্ধার করেছে গঙ্গাচড়া মডেল থানা পুলিশ। তবে অভিযানের সময় অভিযুক্ত মাদক কারবারি পুলিশের উপস্থিতি টের পেয়ে পালিয়ে যায়।পুলিশ সূত্রে জানা গেছে, মঙ্গলবার (১৫ জুলাই) সন্ধ্যা সাড়ে ৬টার দিকে গঙ্গাচড়া মডেল থানার ভারপ্রাপ্ত কর্মকর্তা (ওসি) আব্দুস ছবুরের নির্দেশনায় থানার একটি চৌকস দল উপজেলার মর্ণেয়া ইউনিয়নের তালপট্টি হাজীপাড়া এলাকায় অভিযান পরিচালনা করে। গোপন সংবাদের ভিত্তিতে পরিচালিত এ অভিযানে মো. এরশাদুল হক ওরফে এশা (৩২)-এর বসতবাড়িতে তল্লাশি চালিয়ে ১৫ বোতল মাদকদ্রব্য এস্কাফ উদ্ধার করা হয়।আরও পড়ুন. হরিনাথপুরে স্বেচ্ছাসেবক দল নেতার নিজ উদ্যোগে রাস্তা মেরামতপুলিশ জানায়, অভিযানের সময় এরশাদুল হক কৌশলে ঘটনাস্থল থেকে পালিয়ে যায়। তিনি উপজেলার মর্ণেয়া ইউনিয়নের তালপট্টি হাজীপাড়া গ্রামের জামাল উদ্দিনের ছেলে।এ ঘটনায় পলাতক আসামির বিরুদ্ধে মাদকদ্রব্য নিয়ন্ত্রণ আইনে গঙ্গাচড়া মডেল থানায় মামলা দায়ের করা হয়েছে।গঙ্গাচড়া মডেল থানার ভারপ্রাপ্ত কর্মকর্তা (ওসি) আব্দুস ছবুর বলেন, “পলাতক আসামিকে গ্রেপ্তারের জন্য অভিযান অব্যাহত রয়েছে। মাদক নির্মূলে পুলিশের চলমান অভিযান আরও জোরদার করা হবে এবং মাদকের সঙ্গে জড়িতদের বিরুদ্ধে আইনগত ব্যবস্থা গ্রহণ অব্যাহত থাকবে।”
সম্পাদক ও প্রকাশক: এ বি এম মনিরুজ্জামান
নির্বাহী সম্পাদক: রিপন রুদ্র
যুগ্ম সম্পাদক: জাকিয়া সুলতানা (লাভলী)
কপিরাইট © ২০২৬ দৈনিক সংবাদ দিগন্ত । সর্বস্বত্ব সংরক্ষিত