প্রিন্ট এর তারিখ : ১৭ জুলাই ২০২৬ ||
প্রকাশের তারিখ : ১৬ জুলাই ২০২৬
দেশে ফিরলেই শেখ হাসিনা গ্রেপ্তার, রায় কার্যকর হবে: স্বরাষ্ট্রমন্ত্রী
সংবাদ দিগন্ত ||
সাজাপ্রাপ্ত আসামি হিসেবে শেখ হাসিনা দেশে ফিরলে তাকে গ্রেপ্তার করে আদালতের রায় কার্যকর করা হবে বলে জানিয়েছেন স্বরাষ্ট্রমন্ত্রী সালাহউদ্দিন আহমদ। একই সঙ্গে বন্দি বিনিময় চুক্তির মাধ্যমে তাকে দেশে ফিরিয়ে আনতে সরকারের প্রচেষ্টা অব্যাহত রয়েছে বলেও জানান তিনি।বৃহস্পতিবার সচিবালয়ে সাংবাদিকদের সঙ্গে আলাপকালে স্বরাষ্ট্রমন্ত্রী বলেন, অন্তর্বর্তী সরকারের সময় ভারতকে পাঠানো চিঠির পর বর্তমান সরকারও বিষয়টি নিয়ে তাগাদা দিয়েছে। সরকারের লক্ষ্য শেখ হাসিনাকে দেশে ফিরিয়ে আইনের মুখোমুখি করা।মন্ত্রী বলেন, শেখ হাসিনা ইতোমধ্যে সাজাপ্রাপ্ত হওয়ায় দেশে ফিরলে আইন অনুযায়ী তাকে গ্রেপ্তার করা হবে।আরও পড়ুন, শর্ট সার্কিটে কনফিডেন্স লবণ কারখানায় আগুন, দগ্ধ ১০ শ্রমিক আত্মসমর্পণের সুযোগ রয়েছে কি না, সে বিষয়ে আদালত ও আইনজ্ঞরা সিদ্ধান্ত দেবেন।এ সময় দেশের বাইরে অবস্থানরত ওয়ারেন্টভুক্ত আসামিদের ফেরাতে প্রয়োজনীয় কাগজপত্রও সংশ্লিষ্ট দেশগুলোতে পাঠানো হয়েছে বলে জানান তিনি।সাম্প্রতিক শিক্ষার্থী আন্দোলন প্রসঙ্গে স্বরাষ্ট্রমন্ত্রী অভিযোগ করেন, সরকারকে বিব্রত করতে একটি মহল কিছু শিক্ষার্থীকে ব্যবহার করছে। তবে সরকার পরিস্থিতি নিবিড়ভাবে পর্যবেক্ষণ করছে বলেও উল্লেখ করেন তিনি।এছাড়া স্থানীয় সরকার নির্বাচন নিয়ে তিনি জানান, আগামী সেপ্টেম্বর বা অক্টোবর মাসে ইউনিয়ন পরিষদ নির্বাচন আয়োজনের পরিকল্পনা রয়েছে।
সম্পাদক ও প্রকাশক: এ বি এম মনিরুজ্জামান
নির্বাহী সম্পাদক: রিপন রুদ্র
যুগ্ম সম্পাদক: জাকিয়া সুলতানা (লাভলী)
কপিরাইট © ২০২৬ দৈনিক সংবাদ দিগন্ত । সর্বস্বত্ব সংরক্ষিত