প্রিন্ট এর তারিখ : ১৭ জুলাই ২০২৬ ||
প্রকাশের তারিখ : ১৬ জুলাই ২০২৬
পরীমণির ভাইরাল পোস্ট
সংবাদ দিগন্ত ||
আর্জেন্টিনা ফুটবল দলের প্রতি ভালোবাসা প্রকাশ করতে গিয়ে নতুন আলোচনার জন্ম দিয়েছেন ঢাকাই চলচ্চিত্রের জনপ্রিয় অভিনেত্রী পরীমণি। সামাজিক যোগাযোগমাধ্যমে দেওয়া একটি পোস্টে তিনি লিখেছেন—আর্জেন্টিনা কাপ জিতলে তিনি আবার বিয়ে করবেন।বুধবার গভীর রাতে নিজের ভেরিফায়েড ফেসবুক পেজে পরীমণি লেখেন, “আর্জেন্টিনা কাপ জিতলে আমি আবার একটা বিয়া করবো ফাইনাল।”পোস্টটি প্রকাশের পরপরই সামাজিক যোগাযোগমাধ্যমে ব্যাপক আলোচনার সৃষ্টি হয়। অনেকেই এটিকে নিছক রসিকতা হিসেবে দেখছেন, আবার কেউ কেউ মজার ছলে বিভিন্ন মন্তব্য করছেন।আরও পড়ুন , ভ্রমণে নজর কাড়লেন কেয়া পায়েলফুটবলের প্রতি, বিশেষ করে আর্জেন্টিনা দলের প্রতি পরীমণির সমর্থন নতুন নয়। চলতি টুর্নামেন্টজুড়েই তিনি নিয়মিত নিজের ফেসবুকে প্রিয় দলকে নিয়ে বিভিন্ন পোস্ট করেছেন।সম্প্রতি তিনি নিজের সন্তানকেও আর্জেন্টিনার বড় সমর্থক হিসেবে পরিচয় করিয়ে দিয়ে একটি ভিডিও শেয়ার করেছিলেন। সেই ধারাবাহিকতায় এবার প্রিয় দলের সম্ভাব্য শিরোপা জয়কে ঘিরে দেওয়া তার এই পোস্ট ভক্তদের মধ্যে নতুন কৌতূহলের জন্ম দিয়েছে।তবে পরীমণির এই মন্তব্যটি ছিল রসিকতার ছলে দেওয়া একটি সামাজিক যোগাযোগমাধ্যম পোস্ট। তা সত্ত্বেও এটি এখন নেটদুনিয়ায় অন্যতম আলোচিত বিষয় হয়ে উঠেছে।
সম্পাদক ও প্রকাশক: এ বি এম মনিরুজ্জামান
নির্বাহী সম্পাদক: রিপন রুদ্র
যুগ্ম সম্পাদক: জাকিয়া সুলতানা (লাভলী)
কপিরাইট © ২০২৬ দৈনিক সংবাদ দিগন্ত । সর্বস্বত্ব সংরক্ষিত