প্রিন্ট এর তারিখ : ১৭ জুলাই ২০২৬ ||
প্রকাশের তারিখ : ১৬ জুলাই ২০২৬
চট্টগ্রামে আর্জেন্টিনা–ইংল্যান্ড ফুটবল ম্যাচ ঘিরে জনসমাগমে যুবককে ছুরিকাঘাত
সংবাদ দিগন্ত ||
চট্টগ্রাম নগরীতে আর্জেন্টিনা ও ইংল্যান্ডের ফুটবল ম্যাচ দেখার সময় জনসমাগমের মধ্যে এক যুবককে ছুরিকাঘাত করেছে দুর্বৃত্তরা। আহত অবস্থায় তাকে উদ্ধার করে হাসপাতালে ভর্তি করা হয়েছে।বুধবার দিবাগত রাত আড়াইটার দিকে নগরীর পাঁচলাইশ থানার দুই নম্বর গেট এলাকায় এ ঘটনা ঘটে।আহত যুবকের নাম মো. আসাদুল হক। তিনি বাঁশখালীর ছনুয়া এলাকার বাসিন্দা এবং বর্তমানে নগরীর হামজারবাগ এলাকায় ভাড়া বাসায় থাকেন।আরও পড়ুন, পাবনা-ঢাকা মহাসড়কে ভয়াবহ দুর্ঘটনা, অ্যাম্বুলেন্সের তিন যাত্রীর মৃত্যুচট্টগ্রাম মেডিকেল কলেজ হাসপাতাল পুলিশ ফাঁড়ি সূত্রে জানা যায়, আর্জেন্টিনা ও ইংল্যান্ডের ম্যাচ চলাকালে জনসমাগমের মধ্যে অজ্ঞাত কয়েকজন দুর্বৃত্ত হঠাৎ আসাদুল হককে ছুরিকাঘাত করে পালিয়ে যায়।পরে তার বন্ধুরা দ্রুত উদ্ধার করে রাত ২টা ২৯ মিনিটে চট্টগ্রাম মেডিকেল কলেজ হাসপাতালে নিয়ে যান। কর্তব্যরত চিকিৎসক তাকে হাসপাতালের ২ নম্বর ওয়ার্ডে ভর্তি করেন।হাসপাতাল পুলিশ ফাঁড়ি জানিয়েছে, আহত যুবক বর্তমানে আশঙ্কামুক্ত রয়েছেন।ঘটনার সঙ্গে জড়িতদের শনাক্ত ও গ্রেপ্তারে কাজ করছে আইনশৃঙ্খলা বাহিনী।
সম্পাদক ও প্রকাশক: এ বি এম মনিরুজ্জামান
নির্বাহী সম্পাদক: রিপন রুদ্র
যুগ্ম সম্পাদক: জাকিয়া সুলতানা (লাভলী)
কপিরাইট © ২০২৬ দৈনিক সংবাদ দিগন্ত । সর্বস্বত্ব সংরক্ষিত