প্রিন্ট এর তারিখ : ২২ জুলাই ২০২৬ ||
প্রকাশের তারিখ : ১৬ জুলাই ২০২৬
বেপজায় রেকর্ড ৭১৭.৭১ মিলিয়ন ডলারের বিনিয়োগ প্রস্তাব
সংবাদ দিগন্ত ||
বৈশ্বিক অর্থনৈতিক অনিশ্চয়তার মধ্যেও দেশের রপ্তানি ও বিনিয়োগ খাতে নতুন আশার খবর দিয়েছে বাংলাদেশ রপ্তানি প্রক্রিয়াকরণ এলাকা কর্তৃপক্ষ—বেপজা। এক অর্থবছরে সংস্থাটি পেয়েছে ইতিহাসের সর্বোচ্চ ৭১৭ দশমিক ৭১ মিলিয়ন মার্কিন ডলারের নতুন বিনিয়োগ প্রস্তাব। এসব বিনিয়োগ বাস্তবায়িত হলে কর্মসংস্থান হবে প্রায় ৭৬ হাজার মানুষের।বুধবার এক সংবাদ বিজ্ঞপ্তিতে বেপজা জানায়, ২০২৫-২৬ অর্থবছরে দেশের মোট রপ্তানি সামান্য কমলেও বেপজার আওতাধীন শিল্পাঞ্চলগুলোর রপ্তানি বেড়েছে ২ দশমিক ২ শতাংশ।এ সময়ে বেপজা অঞ্চল থেকে রপ্তানি হয়েছে ৮ দশমিক ৪১ বিলিয়ন মার্কিন ডলারের পণ্য, যা দেশের মোট রপ্তানির ১৭ দশমিক ৫১ শতাংশ।একই অর্থবছরে চীন, দক্ষিণ কোরিয়া, সিঙ্গাপুর, সংযুক্ত আরব আমিরাতসহ বিভিন্ন দেশের ৩৬টি প্রতিষ্ঠান নতুন কারখানা স্থাপনের জন্য লিজ চুক্তি করেছে। আরও পড়ুন,নবম পে-স্কেলের চূড়ান্ত সুপারিশ আজ, বেতন বাড়তে পারে সর্বোচ্চ ১৪০ শতাংশএসব প্রতিষ্ঠানের প্রস্তাবিত বিনিয়োগের পরিমাণ ৭১৭ দশমিক ৭১ মিলিয়ন মার্কিন ডলার, যা বেপজার ইতিহাসে এক বছরে সর্বোচ্চ।বিনিয়োগগুলো বাস্তবায়িত হলে প্রায় ৭৫ হাজার ৭৪৪ জন বাংলাদেশির কর্মসংস্থান হবে। নতুন শিল্পপ্রতিষ্ঠানগুলোতে তৈরি হবে ব্যাগ, ইলেকট্রনিক্স, ড্রোন, জুতা, চামড়াজাত পণ্য, কৃষিপণ্য, প্রক্রিয়াজাত খাদ্যসহ নানা ধরনের বহুমুখী পণ্য।বেপজা আরও জানায়, ২০২৫-২৬ অর্থবছরে তাদের শিল্পাঞ্চলে নতুন করে কর্মসংস্থান হয়েছে ২৫ হাজারের বেশি মানুষের। ফলে মোট কর্মসংস্থান বেড়ে দাঁড়িয়েছে প্রায় ৫ লাখ ৫৯ হাজারে।রপ্তানি বৃদ্ধি, নতুন বিনিয়োগ এবং কর্মসংস্থানের এই ধারাবাহিক অগ্রগতি দেশের শিল্পায়ন ও অর্থনীতিকে আরও গতিশীল করবে বলে মনে করছেন সংশ্লিষ্টরা।
সম্পাদক ও প্রকাশক: এ বি এম মনিরুজ্জামান
নির্বাহী সম্পাদক: রিপন রুদ্র
যুগ্ম সম্পাদক: জাকিয়া সুলতানা (লাভলী)
কপিরাইট © ২০২৬ দৈনিক সংবাদ দিগন্ত । সর্বস্বত্ব সংরক্ষিত