প্রিন্ট এর তারিখ : ১৭ জুলাই ২০২৬ ||
প্রকাশের তারিখ : ১৫ জুলাই ২০২৬
‘প্রতি শিক্ষার্থী একটি গাছ’ সবুজ বাংলাদেশ গড়তে প্রধানমন্ত্রীর তারেক রহমানের আহ্বান
সংবাদ দিগন্ত ||
দেশজুড়ে সবুজায়ন বাড়াতে শিক্ষার্থীদের প্রতি বছরে অন্তত একটি করে গাছ লাগানোর আহ্বান জানিয়েছেন প্রধানমন্ত্রী তারেক রহমান। তিনি বলেছেন, পরিবেশ বুধবার (১৫ জুলাই) রাজধানীর আগারগাঁওয়ে বাংলাদেশ-চীন মৈত্রী সম্মেলন কেন্দ্রে অনুষ্ঠিত ‘প্রাথমিক শিক্ষা পদক-২০২৬’ প্রদান অনুষ্ঠানে প্রধান অতিথির বক্তব্যে এ আহ্বান জানান প্রধানমন্ত্রী তারেক রহমান।প্রধানমন্ত্রী বলেন, শুধু পড়াশোনায় ভালো হলেই হবে না, শিক্ষার্থীদের পরিবেশ সংরক্ষণেও ভূমিকা রাখতে হবে। প্রত্যেক শিক্ষার্থী যদি প্রতিবছর অন্তত একটি করে গাছ লাগায় এবং সেটির পরিচর্যা করে, তাহলে দেশজুড়ে একটি সবুজ আন্দোলন গড়ে উঠবে।আরও পড়ুন, আজ ‘প্রাথমিক শিক্ষা পদক’ দেবেন প্রধানমন্ত্রী তারেক রহমানতিনি শিক্ষকদেরও শিক্ষার্থীদের মধ্যে পরিবেশ সচেতনতা গড়ে তোলার আহ্বান জানান। একই সঙ্গে অভিভাবকদের সন্তানদের বৃক্ষরোপণে উৎসাহিত করারও অনুরোধ করেন।প্রধানমন্ত্রী বলেন, শিক্ষা শুধু পাঠ্যবইয়ের মধ্যে সীমাবদ্ধ নয়; প্রকৃতি, পরিবেশ ও মানবিক মূল্যবোধের শিক্ষা সমান গুরুত্বপূর্ণ।অনুষ্ঠানে দেশের বিভিন্ন পর্যায়ে শিক্ষা ক্ষেত্রে বিশেষ অবদান রাখা ব্যক্তি ও প্রতিষ্ঠানকে প্রাথমিক শিক্ষা পদক-২০২৬ প্রদান করা হয়।সবুজ ও পরিবেশবান্ধব বাংলাদেশ গড়ার লক্ষ্যে শিক্ষার্থীদের বৃক্ষরোপণের এই আহ্বানকে ইতিবাচক উদ্যোগ হিসেবে দেখছেন সংশ্লিষ্টরা।
সম্পাদক ও প্রকাশক: এ বি এম মনিরুজ্জামান
নির্বাহী সম্পাদক: রিপন রুদ্র
যুগ্ম সম্পাদক: জাকিয়া সুলতানা (লাভলী)
কপিরাইট © ২০২৬ দৈনিক সংবাদ দিগন্ত । সর্বস্বত্ব সংরক্ষিত