প্রিন্ট এর তারিখ : ১৪ জুলাই ২০২৬ ||
প্রকাশের তারিখ : ১৪ জুলাই ২০২৬
আনন্দ টিভির ব্যবস্থাপনা পরিচালকের জন্মদিনে মণিরামপুরে বৃক্ষরোপণ কর্মসূচি পালন
রাশেদ আলী , যশোর প্রতিনিধিঃ ||
আনন্দ টিভির ব্যবস্থাপনা পরিচালকের জন্মদিন উপলক্ষে সারাদেশব্যাপী আয়োজিত বৃক্ষরোপণ কর্মসূচির অংশ হিসেবে যশোরের মনিরামপুর উপজেলায় বৃক্ষরোপণ কর্মসূচি অনুষ্ঠিত হয়েছে। পরিবেশ সংরক্ষণ, জলবায়ু পরিবর্তনের বিরূপ প্রভাব মোকাবিলা এবং সরকারের সবুজায়ন কর্মসূচির সঙ্গে একাত্মতা প্রকাশের লক্ষ্যে এ উদ্যোগ গ্রহণ করেন আনন্দ টিভির জেলা ও উপজেলা প্রতিনিধিরা।এরই ধারাবাহিকতায় মঙ্গলবার মনিরামপুর উপজেলার রাজগঞ্জ ভূমি অফিস প্রাঙ্গণে চারটি বিভিন্ন প্রজাতির ফলজ, বনজ ও ঔষধি বৃক্ষের চারা রোপণ করেন আনন্দ টিভির মনিরামপুর উপজেলা প্রতিনিধি মো. রাশেদ আলী।এ সময় উপস্থিত ছিলেন মনিরামপুর উপজেলা বিএনপির সহ-সভাপতি জনাব মতলেব গাজী, রাজগঞ্জ ভূমি অফিসের নায়েব মো. সফিয়ার রহমান এবং স্থানীয় গণ্যমান্য ব্যক্তিবর্গ।বৃক্ষরোপণ শেষে উপস্থিত অতিথিরা বলেন, পরিবেশের ভারসাম্য রক্ষা এবং ভবিষ্যৎ প্রজন্মের জন্য একটি বাসযোগ্য পৃথিবী গড়ে তুলতে বৃক্ষরোপণের বিকল্প নেই। ব্যক্তি, সমাজ ও রাষ্ট্রের সম্মিলিত উদ্যোগেই দেশকে আরও সবুজ ও পরিবেশবান্ধব করা সম্ভব।আরও পড়ুন, শ্যামগঞ্জ উচ্চ বিদ্যালয় এডহক কমিটির সভাপতি টিপুআনন্দ টিভির মনিরামপুর উপজেলা প্রতিনিধি মো. রাশেদ আলী বলেন, “আমাদের প্রিয় ব্যবস্থাপনা পরিচালকের জন্মদিনকে ব্যতিক্রমীভাবে উদযাপনের লক্ষ্যে বৃক্ষরোপণের মতো একটি জনকল্যাণমূলক কর্মসূচি গ্রহণ করা হয়েছে। আনন্দ টিভির জেলা ও উপজেলা প্রতিনিধিরা সারাদেশে একযোগে এই কর্মসূচি পালন করে সরকারের পরিবেশবান্ধব উদ্যোগের সঙ্গে একাত্মতা প্রকাশ করেছেন। জন্মদিনের আনন্দকে সমাজের কল্যাণের সঙ্গে সম্পৃক্ত করাই আমাদের মূল উদ্দেশ্য।”তিনি আরও বলেন, “শুধু গাছ লাগালেই হবে না, সেগুলোর পরিচর্যাও নিশ্চিত করতে হবে। একটি গাছ একটি প্রাণ—এই চেতনাকে ধারণ করে সবাইকে নিজ নিজ অবস্থান থেকে বৃক্ষরোপণে এগিয়ে আসতে হবে।”অনুষ্ঠান শেষে রোপণ করা চারাগুলোর নিয়মিত পরিচর্যার অঙ্গীকার করা হয় এবং পরিবেশ রক্ষায় সবাইকে অন্তত একটি করে গাছ লাগানোর আহ্বান জানানো হয়। উপস্থিত অতিথিরা আনন্দ টিভির এই ব্যতিক্রমী উদ্যোগের প্রশংসা করেন এবং ভবিষ্যতেও এ ধরনের জনসচেতনতামূলক কর্মসূচি অব্যাহত থাকবে বলে আশা প্রকাশ করেন।
সম্পাদক ও প্রকাশক: এ বি এম মনিরুজ্জামান
নির্বাহী সম্পাদক: রিপন রুদ্র
যুগ্ম সম্পাদক: জাকিয়া সুলতানা (লাভলী)
কপিরাইট © ২০২৬ দৈনিক সংবাদ দিগন্ত । সর্বস্বত্ব সংরক্ষিত