প্রিন্ট এর তারিখ : ১৪ জুলাই ২০২৬ ||
প্রকাশের তারিখ : ১৪ জুলাই ২০২৬
চট্টগ্রাম বোর্ডের পাঁচ জেলার পরীক্ষা স্থগিত, অন্য সব বোর্ডে যথাসময়ে পরীক্ষা
সংবাদ দিগন্ত ||
বন্যা পরিস্থিতির কারণে চট্টগ্রাম শিক্ষা বোর্ডের অধীন পাঁচ জেলা ছাড়া দেশের বাকি সব শিক্ষা বোর্ডে চলমান এইচএসসি ও সমমানের পরীক্ষা যথারীতি অনুষ্ঠিত হবে বলে সিদ্ধান্ত নেওয়া হয়েছে।মঙ্গলবার (১৪ জুলাই) সকাল ১০টায় শিক্ষামন্ত্রীর ভার্চুয়াল উপস্থিতিতে সব শিক্ষা বোর্ডের চেয়ারম্যান ও জেলা প্রশাসকদের সঙ্গে অনুষ্ঠিত এক বৈঠকে এ সিদ্ধান্ত গৃহীত হয়।বৈঠকে অংশ নেওয়া শিক্ষা বোর্ডের এক কর্মকর্তা নাম প্রকাশ না করার শর্তে জানান, সার্বিক পরিস্থিতি, পরীক্ষাকেন্দ্রের প্রস্তুতি এবং জেলা প্রশাসনের মতামত বিবেচনায় নিয়ে পরীক্ষা চালিয়ে যাওয়ার সিদ্ধান্ত হয়েছে। তবে বন্যার কারণে চট্টগ্রাম শিক্ষা বোর্ডের অধীন পাঁচ জেলার পরীক্ষা আপাতত স্থগিত থাকবে।আরও পড়ুন, বরিশালে উত্তাল এইচএসসি পরীক্ষার্থীরা, শিক্ষামন্ত্রীর পদত্যাগের দাবিতেমহাসড়ক অবরোধতিনি আরও জানান, পরীক্ষা সংক্রান্ত বিস্তারিত নির্দেশনা ও পরবর্তী করণীয় বিষয়ে শিক্ষা মন্ত্রণালয় আনুষ্ঠানিকভাবে জানাবে।এর আগে সোমবার রাতে বাংলাদেশ আন্তঃশিক্ষা বোর্ড সমন্বয় কমিটি এক সংবাদ বিজ্ঞপ্তিতে জানায়, অতিবৃষ্টিজনিত বন্যার কারণে চট্টগ্রাম শিক্ষা বোর্ডের অধীন পরীক্ষা আগামী ১৬ জুলাই পর্যন্ত স্থগিত রাখা হয়েছে। তবে দেশের অন্যান্য শিক্ষা বোর্ডের অধিকাংশ পরীক্ষাকেন্দ্র পরীক্ষা গ্রহণের উপযোগী থাকায় সেখানে পূর্বঘোষিত সূচি অনুযায়ী পরীক্ষা অনুষ্ঠিত হবে।শিক্ষা সংশ্লিষ্টরা জানিয়েছেন, পরিস্থিতির ওপর নজর রেখে প্রয়োজন হলে পরবর্তী সময়ে নতুন সিদ্ধান্ত নেওয়া হতে পারে।
সম্পাদক ও প্রকাশক: এ বি এম মনিরুজ্জামান
নির্বাহী সম্পাদক: রিপন রুদ্র
যুগ্ম সম্পাদক: জাকিয়া সুলতানা (লাভলী)
কপিরাইট © ২০২৬ দৈনিক সংবাদ দিগন্ত । সর্বস্বত্ব সংরক্ষিত