প্রিন্ট এর তারিখ : ১৪ জুলাই ২০২৬ ||
প্রকাশের তারিখ : ১৪ জুলাই ২০২৬
বরিশালে উত্তাল এইচএসসি পরীক্ষার্থীরা, শিক্ষামন্ত্রীর পদত্যাগের দাবিতেমহাসড়ক অবরোধ
সংবাদ দিগন্ত ||
বৈরি আবহাওয়ার মধ্যে এইচএসসি পরীক্ষা গ্রহণ এবং শিক্ষামন্ত্রীর পদত্যাগের দাবিতে বরিশালে মহাসড়ক অবরোধ করে বিক্ষোভ করেছেন এইচএসসি পরীক্ষার্থীরা। পরে তারা বরিশাল মাধ্যমিক ও উচ্চ মাধ্যমিক শিক্ষা বোর্ডের সামনে অবস্থান নেন।মঙ্গলবার দুপুর ১টার দিকে বরিশাল নগরীর নতুল্লাবাদ কেন্দ্রীয় বাস টার্মিনাল এলাকায় এ কর্মসূচি পালন করেন বিভিন্ন কলেজের এইচএসসি পরীক্ষার্থীরা।বিক্ষোভকারী শিক্ষার্থীদের অভিযোগ, টানা বৃষ্টি ও জলাবদ্ধতার মধ্যেও পরীক্ষা নেওয়া হয়েছে। এছাড়া প্রশ্নপত্র সিলেবাসের বাইরে এবং আগের বছরের তুলনায় কঠিন ছিল বলে দাবি করেন তারা।শিক্ষার্থীরা আরও অভিযোগ করেন, অভিন্ন প্রশ্নপত্রে পরীক্ষা হলেও কিছু শিক্ষা বোর্ডে পরীক্ষা স্থগিত করা হলেও অন্য বোর্ডে তা বহাল রাখা হয়েছে, যা বৈষম্যমূলক।আরও পড়ুন, বগুড়ায় অপহরণ মামলার ভিকটিম উদ্ধার পলাতক আসামী রাহুল হোসেন গ্রেফতারঅবরোধের কারণে মহাসড়কের দুই পাশে দীর্ঘ যানজটের সৃষ্টি হয় এবং সাধারণ যাত্রীরা চরম ভোগান্তিতে পড়েন।সরকারি বিএম কলেজের এক শিক্ষার্থী বলেন, তাদের দাবিগুলো সমাধান না করে শিক্ষামন্ত্রীর মন্তব্য শিক্ষার্থীদের ক্ষুব্ধ করেছে। তাই তারা শিক্ষামন্ত্রীর পদত্যাগ দাবি করছেন।অন্যদিকে, বরিশাল শিক্ষা বোর্ডের চেয়ারম্যান অধ্যাপক আবু তাহের মোহাম্মদ রাশেদুল ইসলাম বলেন, পরীক্ষা নেওয়ার সিদ্ধান্ত আন্তঃশিক্ষা বোর্ডের। এ বিষয়ে শিক্ষা বোর্ডের কোনো সিদ্ধান্ত গ্রহণের সুযোগ নেই। তিনি শিক্ষার্থীদের শান্ত থাকার আহ্বান জানান।শিক্ষার্থীরা জানিয়েছেন, দাবি পূরণ না হলে তারা আরও কঠোর কর্মসূচি ঘোষণা করবেন।
সম্পাদক ও প্রকাশক: এ বি এম মনিরুজ্জামান
নির্বাহী সম্পাদক: রিপন রুদ্র
যুগ্ম সম্পাদক: জাকিয়া সুলতানা (লাভলী)
কপিরাইট © ২০২৬ দৈনিক সংবাদ দিগন্ত । সর্বস্বত্ব সংরক্ষিত