প্রিন্ট এর তারিখ : ১৪ জুলাই ২০২৬ ||
প্রকাশের তারিখ : ১৪ জুলাই ২০২৬
২৪ ঘণ্টার আল্টিমেটাম’ শিক্ষামন্ত্রীর পদত্যাগ দাবিতে রাজধানীতে শিক্ষার্থীদের অবরোধ
সংবাদ দিগন্ত ||
বৈরি আবহাওয়ার মধ্যে এইচএসসি ও সমমানের পরীক্ষা নেওয়ার প্রতিবাদ এবং শিক্ষামন্ত্রীর পদত্যাগের দাবিতে রাজধানীর সায়েন্সল্যাব ও উত্তরায় সড়ক অবরোধ করেছেন একদল পরীক্ষার্থী। এতে গুরুত্বপূর্ণ সড়কগুলোতে যান চলাচল বন্ধ হয়ে চরম ভোগান্তিতে পড়েছেন সাধারণ মানুষ।মঙ্গলবার বেলা সাড়ে ১১টার দিকে রাজধানীর সায়েন্সল্যাব মোড়ে অবস্থান নিয়ে বিক্ষোভ শুরু করেন পরীক্ষার্থীরা। একই সময়ে উত্তরার বিএনএস সেন্টারের সামনেও সড়ক অবরোধ করা হয়।বিক্ষোভকারীদের অভিযোগ, দুর্যোগপূর্ণ আবহাওয়ার মধ্যেও পরীক্ষা নেওয়া হয়েছে এবং শিক্ষার্থীদের প্রতি অবমাননাকর মন্তব্য করা হয়েছে।আরও পড়ুন, টাইফয়েড টিকা, ১ আগস্ট থেকে পাবে ১৫ মাস বয়সী শিশুরা এর প্রতিবাদে তারা শিক্ষামন্ত্রীর পদত্যাগ দাবি করেন।বিক্ষোভ চলাকালে ‘দফা এক, দাবি এক—মিলনের পদত্যাগ’ এবং ‘এক, দুই, তিন, চার—মিলন তুই গদি ছাড়’সহ বিভিন্ন স্লোগান দিতে দেখা যায়।অবরোধের কারণে সায়েন্সল্যাব, নিউমার্কেট, ধানমন্ডি ও আশপাশের এলাকায় তীব্র যানজট সৃষ্টি হয়। এতে সাধারণ যাত্রী ও পথচারীরা ভোগান্তিতে পড়েন।বিক্ষোভকারীরা ২৪ ঘণ্টার মধ্যে তাদের দাবি পূরণের আল্টিমেটাম দিয়ে জানান, দাবি আদায় না হলে আরও কঠোর কর্মসূচি ঘোষণা করা হবে।এ প্রতিবেদন লেখা পর্যন্ত শিক্ষামন্ত্রীর পদত্যাগ দাবির বিষয়ে সরকারের পক্ষ থেকে আনুষ্ঠানিক কোনো প্রতিক্রিয়া পাওয়া যায়নি।
সম্পাদক ও প্রকাশক: এ বি এম মনিরুজ্জামান
নির্বাহী সম্পাদক: রিপন রুদ্র
যুগ্ম সম্পাদক: জাকিয়া সুলতানা (লাভলী)
কপিরাইট © ২০২৬ দৈনিক সংবাদ দিগন্ত । সর্বস্বত্ব সংরক্ষিত