প্রিন্ট এর তারিখ : ১২ জুলাই ২০২৬ ||
প্রকাশের তারিখ : ১২ জুলাই ২০২৬
ঢাকাসহ দেশের বিভিন্ন অঞ্চলে ঝড়-বৃষ্টির শঙ্কা
সংবাদ দিগন্ত ||
ঢাকাসহ দেশের ২০ জেলার মানুষের জন্য জরুরি আবহাওয়ার সতর্কতা দিয়েছে আবহাওয়া অধিদফতর। রাতের মধ্যে ঘণ্টায় সর্বোচ্চ ৬০ কিলোমিটার বেগে দমকা বা ঝড়ো হাওয়ার সঙ্গে বৃষ্টি কিংবা বজ্রবৃষ্টি হতে পারে বলে জানিয়েছে সংস্থাটি।রোববার দেশের অভ্যন্তরীণ নদীবন্দরগুলোর জন্য রাত ১টা পর্যন্ত দেওয়া বিশেষ সতর্কবার্তায় এ তথ্য জানানো হয়।আবহাওয়া অফিস বলছে, রংপুর, দিনাজপুর, রাজশাহী, পাবনা, বগুড়া, টাঙ্গাইল, আরো পড়ুন , চীনের করিডোর প্রস্তাবে সতর্ক থাকার পরামর্শ বিশেষজ্ঞদেরময়মনসিংহ, ঢাকা, ফরিদপুর, মাদারীপুর, যশোর, কুষ্টিয়া, খুলনা, বরিশাল, পটুয়াখালী, নোয়াখালী, কুমিল্লা, চট্টগ্রাম, কক্সবাজার ও সিলেট অঞ্চলের ওপর দিয়ে দক্ষিণ বা দক্ষিণ-পূর্ব দিক থেকে ঘণ্টায় ৪৫ থেকে ৬০ কিলোমিটার বেগে অস্থায়ীভাবে দমকা বা ঝড়ো হাওয়াসহ বৃষ্টি অথবা বজ্রবৃষ্টি হতে পারে।এ কারণে বিকেল ৪টা থেকে রাত ১টা পর্যন্ত উল্লিখিত অঞ্চলের সব অভ্যন্তরীণ নদীবন্দরকে ১ নম্বর সতর্ক সংকেত দেখাতে বলা হয়েছে।এ অবস্থায় নৌযান চলাচলে সতর্কতা অবলম্বনের পাশাপাশি খোলা জায়গায় অবস্থান না করা এবং বজ্রপাতের সময় নিরাপদ আশ্রয়ে থাকার পরামর্শ দিয়েছেন আবহাওয়াবিদরা।
সম্পাদক ও প্রকাশক: এ বি এম মনিরুজ্জামান
নির্বাহী সম্পাদক: রিপন রুদ্র
যুগ্ম সম্পাদক: জাকিয়া সুলতানা (লাভলী)
কপিরাইট © ২০২৬ দৈনিক সংবাদ দিগন্ত । সর্বস্বত্ব সংরক্ষিত