প্রিন্ট এর তারিখ : ১২ জুলাই ২০২৬ ||
প্রকাশের তারিখ : ১২ জুলাই ২০২৬
রোগভেদে ফল বাছাই না করলে বাড়তে পারে জটিলতা
সংবাদ দিগন্ত ||
ফলকে বলা হয় প্রকৃতির আশীর্বাদ। তবে সব ফল সবার জন্য সমান উপকারী নয়। বিশেষ করে ডায়াবেটিস, কিডনি রোগ কিংবা আইবিএসে আক্রান্ত ব্যক্তিদের ক্ষেত্রে ভুল ফল নির্বাচন স্বাস্থ্যের জন্য ঝুঁকিপূর্ণ হতে পারে।বিশেষজ্ঞদের মতে, ডায়াবেটিস রোগীদের পাকা আম, কাঁঠাল, লিচু, খেজুর ও কিসমিসের মতো উচ্চ শর্করাযুক্ত ফল সীমিত বা এড়িয়ে চলা উচিত। পরিবর্তে চিকিৎসকের পরামর্শ অনুযায়ী আপেল, পেয়ারা, নাশপাতি, জাম ও জামরুল খাওয়া তুলনামূলক নিরাপদ।অন্যদিকে কিডনি রোগীদের জন্য সবচেয়ে বেশি সতর্কতা প্রয়োজন। কারণ কলা, আরও পড়ুন, চুল পড়া কমাতে চাই সঠিক যত্ন ও পুষ্টিকর খাদ্যাভ্যাসডাবের পানি, কমলা, মালটা ও আঙুরে থাকা অতিরিক্ত পটাশিয়াম শরীরে বিপজ্জনক প্রভাব ফেলতে পারে। বিশেষজ্ঞরা বলছেন, কিডনি রোগীদের জন্য কামরাঙা অত্যন্ত ঝুঁকিপূর্ণ।আইবিএস বা ইরিটেবল বাওয়েল সিনড্রোমে আক্রান্ত ব্যক্তিদের আপেল, নাশপাতি, তরমুজ ও অতিরিক্ত মিষ্টি ফল খেলে গ্যাস, পেটব্যথা ও ডায়রিয়ার সমস্যা বাড়তে পারে। এ ক্ষেত্রে পাকা পেঁপে, ডালিম, পাকা কলা ও লেবুর রস তুলনামূলক নিরাপদ বলে জানানো হয়েছে।চিকিৎসকদের পরামর্শ, ফল অবশ্যই স্বাস্থ্যকর। তবে রোগ অনুযায়ী সঠিক ফল ও সঠিক পরিমাণে খাওয়াই সুস্থ থাকার অন্যতম শর্ত।
সম্পাদক ও প্রকাশক: এ বি এম মনিরুজ্জামান
নির্বাহী সম্পাদক: রিপন রুদ্র
যুগ্ম সম্পাদক: জাকিয়া সুলতানা (লাভলী)
কপিরাইট © ২০২৬ দৈনিক সংবাদ দিগন্ত । সর্বস্বত্ব সংরক্ষিত