প্রিন্ট এর তারিখ : ১২ জুলাই ২০২৬ ||
প্রকাশের তারিখ : ১২ জুলাই ২০২৬
মাদারগঞ্জে বিদ্যুৎস্পৃষ্ট হয়ে নাজিমুদ্দিন বাবু ফকির নামের এক যুবকের মৃত্যু
মাইদুল ইসলাম সুমন, মাদারগঞ্জপ্রতিনিধি: ||
জামালপুর মাদারগঞ্জ উপজেলায় বিদ্যুৎস্পৃষ্ট হয়ে নাজিমুদ্দিন বাবু ফকির ( ৩০)নামের এক যুবকের মর্মান্তিক মৃত্যু হয়েছে। আজ ১২জুলাই রবিবার সকালে উপজেলার ১নং চরপাকেরদহ ইউনিয়নের কোয়ালীকান্দি উত্তর পাড়া এলাকায় এই দুর্ঘটনা ঘটে।নিহত নাজিমুদ্দিন বাবু ফকির ওই এলাকার জহুরুর ফকিরের এর ছেলে। পেশায় তিনি একজন রাজমিস্ত্রি ছিলেন।স্থানীয় ও পরিবার সূত্রে জানা যায়, আজ সকালে কাজের সাইটে অসাবধানতাবশত বৈদ্যুতিক তার ঠিক করার সময় তিনি বিদ্যুৎস্পৃষ্ট হন। পরিবারের লোকজন তাকে গুরুতর আহত অবস্থায় উদ্ধার করে দ্রুত মাদারগঞ্জ উপজেলা স্বাস্থ্য কমপ্লেক্সে নিয়ে গেলে কর্তব্যরত চিকিৎসক তাকে মৃত ঘোষণা করেন।আরও পড়ুন, মাদারীপুরে ৩০ মামলার পলাতক আসামি গ্রেপ্তার, উদ্ধার ৪০০ পিস ইয়াবা ও চাপাতি
সম্পাদক ও প্রকাশক: এ বি এম মনিরুজ্জামান
নির্বাহী সম্পাদক: রিপন রুদ্র
যুগ্ম সম্পাদক: জাকিয়া সুলতানা (লাভলী)
কপিরাইট © ২০২৬ দৈনিক সংবাদ দিগন্ত । সর্বস্বত্ব সংরক্ষিত