প্রিন্ট এর তারিখ : ১২ জুলাই ২০২৬ ||
প্রকাশের তারিখ : ১২ জুলাই ২০২৬
চট্টগ্রামের বন্যাদুর্গতদের পাশে সেনাবাহিনী, চলছে ত্রাণ ও চিকিৎসাসেবা
সংবাদ দিগন্ত ||
চট্টগ্রামের বন্যাকবলিত এলাকায় ক্ষতিগ্রস্ত মানুষের পাশে দাঁড়িয়ে মানবিক সহায়তা কার্যক্রম অব্যাহত রেখেছে বাংলাদেশ সেনাবাহিনী। খাদ্যসামগ্রী, বিশুদ্ধ পানি, প্রয়োজনীয় ত্রাণ এবং বিনামূল্যে চিকিৎসাসেবা নিয়ে দুর্গতদের সহায়তা করছে সেনাসদস্যরা।রোববার আন্তঃবাহিনী জনসংযোগ পরিদপ্তর (আইএসপিআর) এক ফেসবুক পোস্টে এ তথ্য জানিয়েছে।আইএসপিআর জানায়,আরও পড়ুন, সুপারনিউমারারি পদোন্নতিতে আটকে ১১০-এর বেশি পুলিশ কর্মকর্তা, বাড়ছে হতাশাচট্টগ্রাম এরিয়ার বিভিন্ন বন্যাকবলিত এলাকায় সেনাবাহিনীর সদস্যরা দুর্গত মানুষের কাছে খাদ্যসামগ্রী ও বিশুদ্ধ পানি পৌঁছে দিচ্ছেন। পাশাপাশি প্রয়োজনীয় ত্রাণ বিতরণের পাশাপাশি অসুস্থদের জন্য বিনামূল্যে চিকিৎসাসেবাও দেওয়া হচ্ছে।এ কার্যক্রমে সেনাবাহিনীর ৭ স্বতন্ত্র এডি ব্রিগেডের অধীনস্থ একটি ইউনিট অংশ নিচ্ছে। দুর্গত মানুষের দুর্ভোগ লাঘবে পরিস্থিতি স্বাভাবিক না হওয়া পর্যন্ত প্রয়োজনীয় সহায়তা কার্যক্রম অব্যাহত থাকবে বলে জানিয়েছে আইএসপিআর।
সম্পাদক ও প্রকাশক: এ বি এম মনিরুজ্জামান
নির্বাহী সম্পাদক: রিপন রুদ্র
যুগ্ম সম্পাদক: জাকিয়া সুলতানা (লাভলী)
কপিরাইট © ২০২৬ দৈনিক সংবাদ দিগন্ত । সর্বস্বত্ব সংরক্ষিত