প্রিন্ট এর তারিখ : ১২ জুলাই ২০২৬ ||
প্রকাশের তারিখ : ১১ জুলাই ২০২৬
"দুর্যোগে ক্ষতিগ্রস্তদের পাশে লামা সদর ইউপি, ত্রাণ বিতরণে কমিউনিটি ভলান্টিয়ার দল"
মো: ইনতাজ হোসেন , (বান্দরবান) প্রতিনিধি ||
টানা ভারী বর্ষণ ও পাহাড়ধসের কারণে ক্ষতিগ্রস্ত মানুষের পাশে দাঁড়িয়েছেন লামা সদর ইউনিয়ন পরিষদের ভারপ্রাপ্ত চেয়ারম্যান শহিদুল ইসলাম। গতকাল তিনি বিভিন্ন ক্ষতিগ্রস্ত এলাকা সরেজমিনে পরিদর্শন করেন, ক্ষতিগ্রস্ত পরিবারের খোঁজখবর নেন এবং শুকনো খাদ্যসামগ্রী বিতরণ করেন।ত্রাণ বিতরণ কার্যক্রমে কমিউনিটি ভলান্টিয়ার দল সার্বিক সহযোগিতা প্রদান করে। দলের সহ-দলনেতা মোঃ আজমীর হোসেন কার্যক্রম সমন্বয় করেন। দলের অন্যান্য সদস্যরাও আন্তরিকতার সঙ্গে ত্রাণ বিতরণ ও ক্ষতিগ্রস্ত মানুষের সহায়তায় অংশ নেন।এ বিষয়ে কমিউনিটি ভলান্টিয়ার দলের পক্ষ থেকে বলা হয়, “দুর্যোগের এই সময়ে মানুষের পাশে দাঁড়ানোই আমাদের মূল দায়িত্ব। আজমীর হোসেন যেভাবে দায়িত্ব পালন করেছেন, তা আমাদের সবার জন্য অনুপ্রেরণা।”আরও পড়ুন, প্রবাস ফেরত যুবকের রহস্যজনক মৃত্যু: শ্বশুরবাড়ির পরিকল্পিত ভাবে হত্যার অভিযোগ পরিবারেরভারপ্রাপ্ত চেয়ারম্যান শহিদুল ইসলাম কমিউনিটি ভলান্টিয়ারদের মানবিক উদ্যোগ ও নিরলস পরিশ্রমের প্রশংসা করেন এবং তাদের ধন্যবাদ জানান। তিনি বলেন, দুর্যোগ মোকাবিলায় প্রশাসন, জনপ্রতিনিধি ও স্বেচ্ছাসেবকদের সমন্বিত প্রচেষ্টাই মানুষের দুর্ভোগ কমাতে গুরুত্বপূর্ণ ভূমিকা রাখে।কমিউনিটি ভলান্টিয়ার দলের পক্ষ থেকে জানানো হয়, ভবিষ্যতেও যেকোনো প্রাকৃতিক দুর্যোগ, জরুরি পরিস্থিতি কিংবা মানবিক সংকটে প্রশাসন ও জনপ্রতিনিধিদের সঙ্গে সমন্বয় করে সাধারণ মানুষের পাশে থেকে কাজ করা হবে।স্থানীয়দের প্রত্যাশা, প্রশাসন, জনপ্রতিনিধি ও স্বেচ্ছাসেবীদের এই সমন্বিত উদ্যোগ ভবিষ্যতেও অব্যাহত থাকবে এবং দুর্যোগ মোকাবিলায় আরও কার্যকর ভূমিকা রাখবে।
সম্পাদক ও প্রকাশক: এ বি এম মনিরুজ্জামান
নির্বাহী সম্পাদক: রিপন রুদ্র
যুগ্ম সম্পাদক: জাকিয়া সুলতানা (লাভলী)
কপিরাইট © ২০২৬ দৈনিক সংবাদ দিগন্ত । সর্বস্বত্ব সংরক্ষিত