প্রিন্ট এর তারিখ : ২৭ আগস্ট ২০২৬ ||
প্রকাশের তারিখ : ১১ জুলাই ২০২৬
ঢামেকের ৮০ বছর পূর্তি উৎসবে প্রধানমন্ত্রী, উদ্বোধন করলেন নতুন উদ্যোগ
সংবাদ দিগন্ত ||
ঢাকা মেডিকেল কলেজ ও হাসপাতালের ৮০তম প্রতিষ্ঠাবার্ষিকী উদযাপন অনুষ্ঠানে যোগ দিয়েছেন প্রধানমন্ত্রী তারেক রহমান। শনিবার সকালে বেলুন ও পায়রা উড়িয়ে অনুষ্ঠানের উদ্বোধন করেন তিনি।সকাল ১০টার দিকে ঢাকা মেডিকেল কলেজ ক্যাম্পাসে পৌঁছালে প্রধানমন্ত্রীকে স্বাগত জানান শিক্ষক, শিক্ষার্থী ও চিকিৎসকরা। এ সময় স্বাস্থ্য ও পরিবারকল্যাণমন্ত্রী সরদার সাখাওয়াত হোসেন বকুল এবং প্রধানমন্ত্রীর সহধর্মিণী, ঢাকা মেডিকেলের সাবেক শিক্ষার্থী ডা. জুবাইদা রহমান উপস্থিত ছিলেন।আরও পড়ুন, ‘তরুণদের সম্ভাবনাই সমৃদ্ধ বাংলাদেশের ভিত্তি’ : রাষ্ট্রপতিঅনুষ্ঠানে প্রধানমন্ত্রী স্বাস্থ্য শিক্ষা অধিদপ্তরের ‘২০ হোস্টেল প্রকল্প’-এর আওতায় নির্মাণাধীন দুটি নতুন ছাত্রী হোস্টেলের ভিত্তিপ্রস্তর স্থাপন করেন। পরে তিনি শহীদ ডা. মিলন অডিটোরিয়াম সংলগ্ন এলাকায় বৃক্ষরোপণ কর্মসূচিতে অংশ নেন।এদিন ‘বাংলাদেশের স্বাস্থ্য ব্যবস্থার আধুনিকায়নে ডিএমসিয়ানদের ভাবনা’ শীর্ষক উন্মুক্ত আলোচনা সভায়ও অংশ নেন প্রধানমন্ত্রী। সংশ্লিষ্ট সূত্র জানিয়েছে, স্বাস্থ্যসেবার মানোন্নয়ন ও চিকিৎসা শিক্ষার উন্নয়নে নতুন কয়েকটি উদ্যোগের ঘোষণা আসতে পারে এই আয়োজন থেকে।
সম্পাদক ও প্রকাশক: এ বি এম মনিরুজ্জামান
নির্বাহী সম্পাদক: রিপন রুদ্র
যুগ্ম সম্পাদক: জাকিয়া সুলতানা (লাভলী)
কপিরাইট © ২০২৬ দৈনিক সংবাদ দিগন্ত । সর্বস্বত্ব সংরক্ষিত