প্রিন্ট এর তারিখ : ১২ জুলাই ২০২৬ ||
প্রকাশের তারিখ : ১১ জুলাই ২০২৬
পাঁচবিবিতে আশরাফুল নামে এক যুবক ট্রেনের নিচে ঝাঁপ দিয়ে আত্মহত্যা
মোঃ মাসুম রেজা, জয়পুরহাট পাঁচবিবি প্রতিনিধি ||
জয়পুরহাটের পাঁচবিবি উপজেলায় ট্রেনের নিচে ঝাঁপ দিয়ে আশরাফুল ইসলাম (২৩) নামে এক যুবকের মৃত্যু হয়েছে।শুক্রবার (১০ জুলাই) সকাল সাড়ে ১০টার দিকে উপজেলার বাগজানা রেলগেটের প্রায় ৫০ গজ উত্তরে এ মর্মান্তিক ঘটনা ঘটে। নিহত আশরাফুল ইসলাম উপজেলার ধরঞ্জী ইউনিয়নের রায়পুর গ্রামের বইদুল ইসলামের ছেলে।স্থানীয় সূত্রে জানা যায়, পারিবারিক বিষয় নিয়ে স্ত্রীর সঙ্গে মনোমালিন্যের জেরে শুক্রবার সকালে আশরাফুল বাড়ি থেকে বের হয়ে যান।আরও পড়ুন, বন্যাকবলিত মানুষের পাশে সমাজসেবক আইয়ুব আলী পরে স্থানীয়রা তাকে বাগজানা রেলস্টেশন এলাকায় ঘোরাফেরা করতে দেখেন।প্রত্যক্ষদর্শীরা জানান, সকাল সাড়ে ১০টার দিকে রাজশাহী থেকে চিলাহাটিগামী তিতুমীর এক্সপ্রেস ট্রেন বাগজানা রেলগেট অতিক্রম করার সময় তিনি ট্রেনের নিচে ঝাঁপ দেন। এতে ঘটনাস্থলেই তার মৃত্যু হয়।এ বিষয়ে সান্তাহার রেলওয়ে থানার এসআই ওবাইদুর রহমান বলেন, “আমরা এখন পর্যন্ত ঘটনাটির আনুষ্ঠানিক তথ্য পাইনি। বিষয়টি খোঁজ নিয়ে প্রয়োজনীয় আইনগত ব্যবস্থা গ্রহণ করা হবে।
সম্পাদক ও প্রকাশক: এ বি এম মনিরুজ্জামান
নির্বাহী সম্পাদক: রিপন রুদ্র
যুগ্ম সম্পাদক: জাকিয়া সুলতানা (লাভলী)
কপিরাইট © ২০২৬ দৈনিক সংবাদ দিগন্ত । সর্বস্বত্ব সংরক্ষিত