প্রিন্ট এর তারিখ : ১২ জুলাই ২০২৬ ||
প্রকাশের তারিখ : ১১ জুলাই ২০২৬
বন্যাকবলিত মানুষের পাশে সমাজসেবক আইয়ুব আলী
মো: ইনতাজ হোসেন, (বান্দরবান) প্রতিনিধি: ||
টানা বর্ষণ ও পাহাড়ি ঢলে সৃষ্ট ভয়াবহ বন্যায় ক্ষতিগ্রস্ত মানুষের পাশে দাঁড়িয়েছেন বান্দরবানের লামা উপজেলা পরিষদের সাবেক সফল ভাইস চেয়ারম্যান, জেলা বিএনপির সাবেক যুগ্ম সম্পাদক এবং বিশিষ্ট সমাজসেবক আলহাজ্ব আইয়ুব আলী কোম্পানি।সম্প্রতি তিনি নিজ উদ্যোগে লামা পৌরসভার বন্যাকবলিত হরিণঝিরি, বাঘেরঝিরি, শিলের তুয়া ও ঝুলার দোকান এলাকায় ১৫০টি অসহায় পরিবারের মাঝে নগদ আর্থিক সহায়তা বিতরণ করেন।সহায়তা প্রদানকালে আইয়ুব আলী কোম্পানি বলেন, আরও পড়ুন, ৪৮ ঘণ্টায় উন্নতি হতে পারে চট্টগ্রামের বন্যা পরিস্থিতি, নতুন শঙ্কা রংপুর-সিলেটেবন্যায় ক্ষতিগ্রস্ত মানুষের দুর্ভোগ লাঘবে সমাজের বিত্তবান ব্যক্তি, ব্যবসায়ী ও দেশ-বিদেশে অবস্থানরত সামর্থ্যবান বাংলাদেশিদের এগিয়ে আসা উচিত। মানবিক এই দুর্যোগে সবাই নিজ নিজ অবস্থান থেকে সহযোগিতার হাত বাড়িয়ে দিলে ক্ষতিগ্রস্ত পরিবারগুলো দ্রুত ঘুরে দাঁড়াতে পারবে।তিনি আরও বলেন, মানবসেবাই সবচেয়ে বড় দায়িত্ব। তাই অসহায় মানুষের পাশে দাঁড়ানো আমাদের নৈতিক ও সামাজিক কর্তব্য।নগদ সহায়তা পেয়ে উপকারভোগীরা সন্তোষ প্রকাশ করেন এবং আইয়ুব আলী কোম্পানির জন্য দোয়া করেন। তারা বলেন, এই সহযোগিতা তাদের দুর্দিনে কিছুটা হলেও স্বস্তি এনে দিয়েছে।এ সময় স্থানীয় গণ্যমান্য ব্যক্তি, জনপ্রতিনিধি ও এলাকার বিশিষ্টজনেরা উপস্থিত ছিলেন।
সম্পাদক ও প্রকাশক: এ বি এম মনিরুজ্জামান
নির্বাহী সম্পাদক: রিপন রুদ্র
যুগ্ম সম্পাদক: জাকিয়া সুলতানা (লাভলী)
কপিরাইট © ২০২৬ দৈনিক সংবাদ দিগন্ত । সর্বস্বত্ব সংরক্ষিত