প্রিন্ট এর তারিখ : ১০ জুলাই ২০২৬ ||
প্রকাশের তারিখ : ১০ জুলাই ২০২৬
হামলা হলে পাল্টা জবাব, ইসরায়েলকে ছাড় দেবে না ইরান
সংবাদ দিগন্ত ||
মধ্যপ্রাচ্যে আবারও বাড়ছে যুদ্ধের উত্তেজনা। ইরানের কোনো অবকাঠামোতে হামলা চালানো হলে ইসরায়েলকে ‘কোনো রেহাই’ দেওয়া হবে না বলে কঠোর হুঁশিয়ারি দিয়েছে তেহরান। একই সময়ে উত্তেজনা প্রশমনে কূটনৈতিক তৎপরতাও জোরদার হয়েছে। বিস্তারিত জানাচ্ছেন যুক্তরাষ্ট্র ও ইসরায়েলের সঙ্গে চলমান উত্তেজনার মধ্যেই নতুন করে কড়া বার্তা দিয়েছে ইরান।শুক্রবার দেশটির সর্বোচ্চ জাতীয় নিরাপত্তা পরিষদের সচিব মোহাম্মদ বাঘের জোলঘাদর বলেন, ইরানের যেকোনো স্থাপনা বা অবকাঠামো লক্ষ্য করে হামলা চালানো হলে তার কঠোর জবাব দেওয়া হবে। এমন পরিস্থিতিতে ইসরায়েলকে আরো পড়ুন , চাবাহারে বিস্ফোরণ, ইরান-যুক্তরাষ্ট্র সংঘাত ছড়ানোর আশঙ্কাকোনো ধরনের রেহাই দেওয়া হবে না বলেও সতর্ক করেন তিনি।বিশ্লেষকদের মতে, সাম্প্রতিক সামরিক উত্তেজনার পর এই বক্তব্য মধ্যপ্রাচ্যের নিরাপত্তা পরিস্থিতিকে আরও স্পর্শকাতর করে তুলতে পারে।তবে সামরিক উত্তেজনার পাশাপাশি কূটনৈতিক যোগাযোগও অব্যাহত রয়েছে।মার্কিন সংবাদমাধ্যম দ্য নিউইয়র্ক টাইমস-এর প্রতিবেদনে বলা হয়েছে, পরিস্থিতির আরও অবনতি ঠেকাতে এবং তেহরান ও ওয়াশিংটনের মধ্যে যোগাযোগের পথ খোলা রাখতে মধ্যস্থতার চেষ্টা করছে কাতার।পর্যবেক্ষকদের ধারণা, একদিকে কঠোর হুঁশিয়ারি, অন্যদিকে কূটনৈতিক উদ্যোগ—এই দুই পথেই এগোচ্ছে মধ্যপ্রাচ্যের বর্তমান সংকট। এখন পরিস্থিতি কোন দিকে মোড় নেয়, সেদিকেই নজর আন্তর্জাতিক মহলের।মধ্যপ্রাচ্যের এই উত্তেজনাপূর্ণ পরিস্থিতি নিয়ে সর্বশেষ সব আপডেট জানতে আমাদের সঙ্গেই থাকুন।
সম্পাদক ও প্রকাশক: এ বি এম মনিরুজ্জামান
নির্বাহী সম্পাদক: রিপন রুদ্র
যুগ্ম সম্পাদক: জাকিয়া সুলতানা (লাভলী)
কপিরাইট © ২০২৬ দৈনিক সংবাদ দিগন্ত । সর্বস্বত্ব সংরক্ষিত