প্রিন্ট এর তারিখ : ১০ জুলাই ২০২৬ ||
প্রকাশের তারিখ : ১০ জুলাই ২০২৬
দুর্যোগকবলিত চট্টগ্রাম পরিদর্শনে যাচ্ছেন জামায়াত আমির ডা. শফিকুর রহমান
সংবাদ দিগন্ত ||
টানা বর্ষণ ও পাহাড়ি ঢলের কারণে চট্টগ্রাম ও পার্বত্য অঞ্চলে সৃষ্ট ভয়াবহ বন্যা ও ভূমিধসের প্রেক্ষাপটে জাতীয় সংসদের বিরোধীদলীয় নেতা এবং বাংলাদেশ জামায়াতে ইসলামীর আমির ডা. শফিকুর রহমান আজ সকালে দুর্গত এলাকা পরিদর্শনে যাচ্ছেন।সফরকালে তিনি বন্যা ও ভূমিধসে ক্ষতিগ্রস্ত পরিবারগুলোর সঙ্গে সাক্ষাৎ করবেন এবং তাদের সার্বিক পরিস্থিতির খোঁজখবর নেবেন। একই সঙ্গে স্থানীয় প্রশাসন, দলীয় নেতাকর্মী ও সংশ্লিষ্ট ব্যক্তিদের সঙ্গে মতবিনিময় করে দুর্যোগ মোকাবিলার বিভিন্ন বিষয় নিয়ে আলোচনা করবেন।আরও পড়ুন, ‘সরকারকে ঘিরে ষড়যন্ত্র হতে পারে’, সতর্ক থাকার আহ্বান রিজভীরজামায়াতের পক্ষ থেকে জানানো হয়েছে, ডা. শফিকুর রহমান চলমান উদ্ধার, ত্রাণ বিতরণ এবং পুনর্বাসন কার্যক্রমের অগ্রগতিও পর্যবেক্ষণ করবেন। পাশাপাশি দুর্গত মানুষের প্রয়োজনীয় সহায়তা নিশ্চিত করার বিষয়ে সংশ্লিষ্টদের সঙ্গে আলোচনা করবেন।টানা বর্ষণ ও পাহাড়ি ঢলে চট্টগ্রামের বিভিন্ন এলাকায় প্রাণহানি, ভূমিধস এবং হাজারো পরিবার পানিবন্দি হওয়ার ঘটনায় জনজীবন বিপর্যস্ত হয়ে পড়েছে। এ অবস্থায় বিভিন্ন সরকারি, বেসরকারি ও স্বেচ্ছাসেবী সংগঠন উদ্ধার ও ত্রাণ কার্যক্রম চালিয়ে যাচ্ছে।
সম্পাদক ও প্রকাশক: এ বি এম মনিরুজ্জামান
নির্বাহী সম্পাদক: রিপন রুদ্র
যুগ্ম সম্পাদক: জাকিয়া সুলতানা (লাভলী)
কপিরাইট © ২০২৬ দৈনিক সংবাদ দিগন্ত । সর্বস্বত্ব সংরক্ষিত