প্রিন্ট এর তারিখ : ১০ জুলাই ২০২৬ ||
প্রকাশের তারিখ : ০৯ জুলাই ২০২৬
নিজেদের করা আইনেই বিচারের মুখে আওয়ামী লীগ, চলছে ট্রাইব্যুনাল তদন্ত
সংবাদ দিগন্ত ||
মানবতাবিরোধী অপরাধের অভিযোগে রাজনৈতিক দল হিসেবে আওয়ামী লীগের বিরুদ্ধে তদন্ত চালাচ্ছে আন্তর্জাতিক অপরাধ ট্রাইব্যুনালের তদন্ত সংস্থা। সংশ্লিষ্টরা জানিয়েছেন, তদন্তে অভিযোগের প্রাথমিক সত্যতা প্রমাণিত হলে বিদ্যমান আইনের আওতায় দলটির বিরুদ্ধে বিচার শুরু হতে পারে।১৯৭৩ সালে আন্তর্জাতিক অপরাধ ট্রাইব্যুনাল আইন আওয়ামী লীগ সরকারই প্রণয়ন করে। পরে ২০১৩ সালে আইনের ২ নম্বর ধারায় সংশোধন এনে 'অরগানাইজেশন' বা 'সংগঠন' শব্দটি যুক্ত করা হয়। এর ফলে ব্যক্তি ছাড়াও কোনো রাজনৈতিক দল বা সংগঠনের বিরুদ্ধে মানবতাবিরোধী অপরাধের অভিযোগে বিচার পরিচালনার আইনি ভিত্তি তৈরি হয়।ট্রাইব্যুনালের তদন্ত সংস্থার সমন্বয়ক জানিয়েছেন, রাজনৈতিক দল হিসেবে আওয়ামী লীগের বিরুদ্ধে দায়ের হওয়া অভিযোগের তদন্ত চলছে এবং বিষয়টি গুরুত্বের সঙ্গে দেখা হচ্ছে। তদন্ত শেষ হলে প্রতিবেদন প্রসিকিউশনের কাছে জমা দেওয়া হবে।আরও পড়ুন, দেশজুড়ে ২৫ কোটি বৃক্ষরোপণের মহাপরিকল্পনা, উদ্বোধন করলেন প্রধানমন্ত্রী২০২৫ সালে সংশোধিত আন্তর্জাতিক অপরাধ (ট্রাইব্যুনাল) আইন অনুযায়ী, কোনো রাজনৈতিক দল বা সংগঠন মানবতাবিরোধী অপরাধ সংঘটন, সহায়তা, উসকানি বা ষড়যন্ত্রে জড়িত প্রমাণিত হলে ট্রাইব্যুনাল তার কার্যক্রম স্থগিত বা নিষিদ্ধ, নিবন্ধন বা লাইসেন্স বাতিল এবং সম্পদ জব্দের নির্দেশ দিতে পারবেন।ট্রাইব্যুনালের চিফ প্রসিকিউটর জানিয়েছেন, তদন্ত প্রতিবেদনে যদি প্রাথমিকভাবে অভিযোগের ভিত্তি পাওয়া যায়, তাহলে আইনি প্রক্রিয়া অনুযায়ী প্রয়োজনীয় ব্যবস্থা নেওয়া হবে।এদিকে আইনজ্ঞদের একাংশের মতে, বিদ্যমান আইন অনুযায়ী রাজনৈতিক দলের বিচার সম্ভব হলেও আদালতে অভিযোগ প্রমাণ করা হবে সবচেয়ে গুরুত্বপূর্ণ বিষয়। অন্যদিকে কয়েকজন আইন বিশেষজ্ঞ মনে করেন, এই বিচারকে ঘিরে রাজনৈতিক বিতর্কও তৈরি হতে পারে
সম্পাদক ও প্রকাশক: এ বি এম মনিরুজ্জামান
নির্বাহী সম্পাদক: রিপন রুদ্র
যুগ্ম সম্পাদক: জাকিয়া সুলতানা (লাভলী)
কপিরাইট © ২০২৬ দৈনিক সংবাদ দিগন্ত । সর্বস্বত্ব সংরক্ষিত