প্রিন্ট এর তারিখ : ১০ জুলাই ২০২৬ ||
প্রকাশের তারিখ : ০৯ জুলাই ২০২৬
অপেক্ষায় তানজিন তিশা
সংবাদ দিগন্ত ||
ঢালিউড সুপারস্টার শাকিব খানের বিপরীতে ‘সোলজার’ সিনেমার মাধ্যমে বড় পর্দায় অভিষেক হতে যাচ্ছে ছোট পর্দার জনপ্রিয় অভিনেত্রী তানজিন তিশার।সান মিউজিক অ্যান্ড মোশন পিকচার্স লিমিটেড প্রযোজিত এবং সাকিব ফাহাদ পরিচালিত এই সিনেমার লুক ইতোমধ্যে প্রকাশ পেয়েছে। যদিও ছবিটি গত বছরের ডিসেম্বরে মুক্তির কথা থাকলেও পরে মুক্তির তারিখ পিছিয়ে দেওয়া হয়।তানজিন তিশা বলছেন, প্রথম সিনেমা হওয়ায় ‘সোলজার’ তাঁর কাছে বিশেষ অনুভূতির।আরও পড়ুন, কী দুর্দান্ত একটি রাত : পূর্ণিমা অনেক অপেক্ষার পর এমন একটি সিনেমায় কাজের সুযোগ পেয়েছেন, যেখানে তাঁর সহশিল্পী দেশের শীর্ষ অভিনেতা শাকিব খান।তিশার ভাষ্য, ‘সোলজার’-এর মতো একটি সিনেমা দিয়ে বড় পর্দায় অভিষেক হওয়াকে তিনি সৌভাগ্য মনে করেন। তাই এখন অধীর আগ্রহে অপেক্ষা করছেন ছবিটির মুক্তির জন্য।এদিকে, বড় পর্দায় অভিষেকের প্রস্তুতির অংশ হিসেবে ছোট পর্দার কাজও অনেকটাই কমিয়ে দিয়েছেন এই অভিনেত্রী। এমনকি গত দুই ঈদেও নতুন নাটকে তাঁকে খুব একটা দেখা যায়নি।
সম্পাদক ও প্রকাশক: এ বি এম মনিরুজ্জামান
নির্বাহী সম্পাদক: রিপন রুদ্র
যুগ্ম সম্পাদক: জাকিয়া সুলতানা (লাভলী)
কপিরাইট © ২০২৬ দৈনিক সংবাদ দিগন্ত । সর্বস্বত্ব সংরক্ষিত