প্রিন্ট এর তারিখ : ১০ জুলাই ২০২৬ ||
প্রকাশের তারিখ : ০৯ জুলাই ২০২৬
সংসদের সরকারি হিসাব কমিটির সভাপতি হলেন ডা. তাহের
সংবাদ দিগন্ত ||
ত্রয়োদশ জাতীয় সংসদের অন্যতম গুরুত্বপূর্ণ কমিটি ‘সরকারি হিসাব সম্পর্কিত স্থায়ী কমিটি’ বা পাবলিক অ্যাকাউন্টস কমিটির সভাপতি নির্বাচিত হয়েছেন কুমিল্লা-১১ আসনের সংসদ সদস্য ও বিরোধীদলীয় উপনেতা ডা. সৈয়দ আবদুল্লাহ মোহাম্মদ তাহের।বুধবার জাতীয় সংসদের বৈঠকে সংসদ নেতার পক্ষে চিফ হুইপ মোহাম্মদ নুরুল ইসলাম কমিটি গঠনের প্রস্তাব উত্থাপন করেন। পরে সর্বসম্মতিক্রমে তা গৃহীত হয়।আরও পড়ুন, সিরিজ বাঁচাতে আজ মাঠে বাংলাদেশ, জিম্বাবুয়ের বিপক্ষে লড়াইনবগঠিত কমিটিতে সভাপতির পাশাপাশি বিএনপির ১২ জন এবং জামায়াতে ইসলামীর তিনজন সংসদ সদস্য সদস্য হিসেবে স্থান পেয়েছেন।সংসদীয় ব্যবস্থায় সরকারি হিসাব সম্পর্কিত স্থায়ী কমিটি রাষ্ট্রীয় অর্থ ব্যয়ের স্বচ্ছতা ও জবাবদিহিতা নিশ্চিত করার অন্যতম গুরুত্বপূর্ণ কমিটি হিসেবে বিবেচিত। সরকারি ব্যয়, নিরীক্ষা আপত্তি এবং বিভিন্ন মন্ত্রণালয় ও সংস্থার আর্থিক কার্যক্রম পর্যালোচনা করাই এ কমিটির প্রধান দায়িত্ব।
সম্পাদক ও প্রকাশক: এ বি এম মনিরুজ্জামান
নির্বাহী সম্পাদক: রিপন রুদ্র
যুগ্ম সম্পাদক: জাকিয়া সুলতানা (লাভলী)
কপিরাইট © ২০২৬ দৈনিক সংবাদ দিগন্ত । সর্বস্বত্ব সংরক্ষিত