প্রিন্ট এর তারিখ : ০৮ জুলাই ২০২৬ ||
প্রকাশের তারিখ : ০৮ জুলাই ২০২৬
নিম্নচাপের প্রভাবে সাগরে ট্রলারডুবি, জীবিত ফিরলেন ১৬ জেলে নিখোঁজ ২ জেলে
সংবাদ দিগন্ত ||
নিম্নচাপের প্রভাবে উত্তাল বঙ্গোপসাগরে দুটি মাছ ধরার ট্রলার ডুবে ১৮ জেলের মধ্যে ১৬ জনকে জীবিত উদ্ধার করা হয়েছে। এখনও নিখোঁজ রয়েছেন দুই জেলে।মঙ্গলবার রাত ৮টার দিকে তালতলীর ফকিরহাট মৎস্য অবতরণ কেন্দ্র থেকে প্রায় ৪০ কিলোমিটার দক্ষিণে এ দুর্ঘটনা ঘটে।নিখোঁজ জেলেরা হলেন ছোটআমখোলা গ্রামের আবুল কালাম ও শহিদুল। তাদের উদ্ধারে কোস্টগার্ড, নৌপুলিশ ও স্থানীয় ট্রলার মালিক সমিতি তৎপরতা চালাচ্ছে।জেলেরা জানান, ইলিশ শিকারে যাওয়ার পর হঠাৎ সাগর উত্তাল হয়ে পড়ে। প্রথমে একটি ট্রলার ডুবে গেলে জেলেরা অন্য ট্রলারে আশ্রয় নেন।আরও পড়ুন, রাজবাড়ীর কালুখালীতে এইচএসসি পরীক্ষায় অসাধু উপায় অবলম্বন করায় বহিষ্কার ৫ পরীক্ষার্থী কিন্তু প্রবল ঢেউয়ের আঘাতে দ্বিতীয় ট্রলারটিও ডুবে যায়। পরে তারা সাগরে ভাসতে থাকেন।রাত ৩টার দিকে পটুয়াখালীর মহিপুরের একটি মাছ ধরার ট্রলার ১৬ জন জেলেকে জীবিত উদ্ধার করে। বর্তমানে তারা মহিপুর স্বাস্থ্য কমপ্লেক্সে চিকিৎসাধীন রয়েছেন।তালতলী কোস্টগার্ড জানিয়েছে, বৈরী আবহাওয়ার কারণে তাৎক্ষণিক উদ্ধার অভিযান শুরু করা সম্ভব হয়নি। আবহাওয়া অনুকূলে এলে নিখোঁজ দুই জেলেকে উদ্ধারে অভিযান চালানো হবে।এদিকে উপকূলে নিখোঁজ জেলেদের স্বজনদের মধ্যে উদ্বেগ আর উৎকণ্ঠা বিরাজ করছে।
সম্পাদক ও প্রকাশক: এ বি এম মনিরুজ্জামান
নির্বাহী সম্পাদক: রিপন রুদ্র
যুগ্ম সম্পাদক: জাকিয়া সুলতানা (লাভলী)
কপিরাইট © ২০২৬ দৈনিক সংবাদ দিগন্ত । সর্বস্বত্ব সংরক্ষিত