প্রিন্ট এর তারিখ : ০৮ জুলাই ২০২৬ ||
প্রকাশের তারিখ : ০৮ জুলাই ২০২৬
শাহজালাল বিমানবন্দরে চালু হলো ফ্রি শাটল বাস সার্ভিস, যাত্রীসেবায় নতুন অধ্যায়
সংবাদ দিগন্ত ||
যরত শাহজালাল আন্তর্জাতিক বিমানবন্দরে আগত ও প্রস্থানকারী যাত্রীদের জন্য চালু হলো সম্পূর্ণ বিনামূল্যের শাটল বাস সার্ভিস। বুধবার বাংলাদেশ বেসামরিক বিমান চলাচল কর্তৃপক্ষ বা বেবিচকের অর্থায়নে এ সেবার আনুষ্ঠানিক উদ্বোধন করা হয়।বিমানবন্দরের ক্যানোপির সামনে আয়োজিত অনুষ্ঠানে প্রধান অতিথি হিসেবে শাটল সার্ভিসের উদ্বোধন করেন বিমানবন্দরের নির্বাহী পরিচালক গ্রুপ ক্যাপ্টেন এস এম রাগীব সামাদ।প্রাথমিকভাবে এই বাসগুলো বিমানবন্দর থেকে বিমানবন্দর বাসস্ট্যান্ড, জসিমউদ্দিন মোড়, বিমানবন্দর রেলস্টেশন এবং কাওলা রুটে চলাচল করবে। ফলে যাত্রীরা সম্পূর্ণ বিনামূল্যে দ্রুত, নিরাপদ ও আরামদায়কভাবে এসব গুরুত্বপূর্ণ সংযোগস্থলে যাতায়াত করতে পারবেন।আরও পড়ুন, হত্যাচেষ্টা মামলায় সাবেক প্রধান বিচারপতি খায়রুল হককে গ্রেপ্তারবিশেষ করে প্রবীণ নাগরিক, নারী, শিশু, শারীরিকভাবে বিশেষ চাহিদাসম্পন্ন যাত্রী এবং ভারী লাগেজ বহনকারীদের জন্য এই সেবা বড় ধরনের স্বস্তি এনে দেবে বলে জানিয়েছে বেবিচক।এছাড়া ব্যক্তিগত যানবাহনের ব্যবহার কমিয়ে বিমানবন্দর এলাকায় যানজট কমানো এবং পরিবেশবান্ধব যোগাযোগ ব্যবস্থা গড়ে তুলতেও এই উদ্যোগ গুরুত্বপূর্ণ ভূমিকা রাখবে বলে আশা করা হচ্ছে।উদ্বোধনী অনুষ্ঠানে গ্রুপ ক্যাপ্টেন এস এম রাগীব সামাদ বলেন, আন্তর্জাতিক মানের যাত্রীসেবা নিশ্চিত করতে বেবিচক ধারাবাহিকভাবে আধুনিক ও জনবান্ধব উদ্যোগ গ্রহণ করছে। ফ্রি শাটল সার্ভিস সেই প্রচেষ্টারই একটি অংশ।‘সম্মানিত যাত্রী সর্বাগ্রে’—এই অঙ্গীকারকে সামনে রেখে ভবিষ্যতেও যাত্রীসেবার মানোন্নয়নে নতুন নতুন উদ্যোগ অব্যাহত থাকবে বলে জানিয়েছে বেবিচক।
সম্পাদক ও প্রকাশক: এ বি এম মনিরুজ্জামান
নির্বাহী সম্পাদক: রিপন রুদ্র
যুগ্ম সম্পাদক: জাকিয়া সুলতানা (লাভলী)
কপিরাইট © ২০২৬ দৈনিক সংবাদ দিগন্ত । সর্বস্বত্ব সংরক্ষিত